দান্তের ছাইরঙা চিঠি খুলেছে সকাল
এখানে নরক গুলজার!
প্রতিটি ইনফার্নো থেকে
ধূমায়িত অন্ধকারে—বিপন্ন ঘুম নিয়ে আসি
ঘাটে বাঁধা নৌকায় তুলে দিই আশ্বাস।
এপারে কুয়াশা জমে গেছে—নরম;
জমেছে হত্যাপ্রবণ একাকিত্ব
অসহ্য মানবিক দিনে এখনো সূর্য ওঠেনি!
যখন দান্তের গিটারিস্ট বন্ধু সুর তুলে
হারিয়ে গিয়েছে
কেউ জানেনি কখনো—
দান্তের চোখে জল ছিল কি না!