ছড়া

দারুণ খুশি

টুশি পুশি ছোট্ট পুশি

কেন রে বল হোস না খুশি

পাতে দিলাম দুধের মালাই

অমনি রে তোর পালাই পালাই।

মাছে ভাতে গন্ধ ভারী

মুখটা করিস চিপটে হাঁড়ি

কিছুতে তোর হয় না রুচি

দুঃখটাও যায় না ঘুচি

আসল কথা টুশি পুশি

ফাস্টফুডেতেই দারুণ খুশি।