বেগবান বাতাসে হৃদয় ভেসে যায়,

খেয়াতরির মতো

কে যায় সে তরিতে!

ভরা গাঙে ভরসা কী?

ছোট্ট তরি তীরে পৌঁছুতে পারে না কিছুতে,

আঘাতে আঘাতে জর্জরিত হয়,

নদীর দুই তীরে বনরাজি কিংবা

কুটিরেরা দেয়াল তুলে রাখে;

তবু হৃদয় ভেসে চলে

একখণ্ড তৃণ আঁকড়ে ধরে।

বেগবান বাতাসে হৃদয় ভেসে যায়,

খেয়াতরির মতো

কে যায় সে তরিতে!

ভরা গাঙে ভরসা কী?

ছোট্ট তরি তীরে পৌঁছুতে পারে না কিছুতে,

আঘাতে আঘাতে জর্জরিত হয়,

নদীর দুই তীরে বনরাজি কিংবা

কুটিরেরা দেয়াল তুলে রাখে;

তবু হৃদয় ভেসে চলে

একখণ্ড তৃণ আঁকড়ে ধরে।