রৌদ্রের অসুখ

পিয়ানো ঘুমিয়ে আছে

অসুখী হাওয়ার গন্ধে,

রুগ্​ণ বৃষ্টি

শুশ্রূষাকাতর নিশ্বাসের নিঃস্ব ছায়া

অশরীরী বুনো ভয়

পৃষ্ঠপোষক মুখোশ পরা ক্রীতদাস,

দুঃস্বপ্নশাসিত নির্জনতায় বাড়ছে

আগুনের অশ্লীল শিকড়

উন্মাদ রাত্রির কোলাহল;


দুঃখী হাতগুলি অনুবাদ

করছে নির্ভার ঘুম-বৃষ্টি

প্রফুল্ল রৌদ্রের অপেক্ষায়।