সায়াহ্নের আকিঞ্চন

বিজয়ীর বেদনার মতো যে পারদ, আঙ্​রা অকস্মাৎ

তবু ছোঁয়া যায় কৃষ্ণ-প্রতিপদে-পুনরপি সর্পশৈলী যদি

নিঝুম সন্তরে একা, মুগ্ধ বটতলী-কুঁজো আর অন্ধকার রাত—

মেশিনের তুল্য হে নিতম্ব, নিবি-তুমি মর্মর অবধি

করুণ: হতশ্রী-প্রায়। দগ্ধপ্রাণ শরীর, প্রদর

চেঙ্গিস খানের অশ্ব-শিবিকা-পরিখা নিরন্তর

দিব্যচোখে উন্মীলনে যে যার সুন্দরবনের দিকে

নিহিত, নিবিড়, তবু মহা–আকাশের স্তরে,

জায়মান ও ঈষৎ সায়াহ্নের আকিঞ্চন ফিকে

হয়ে এলে, অন্ধকারে লোল ও থরে-বিথরে

নিষাদের ব্যবধান যে তাপাঙ্ক আচমন করে—

প্রত্যহ চোরকাঁটাগুল্ম, নচেৎ চামচিকে

সজারুর মোহরূপে তবু কলস্বরে

সমস্ত সন্ধ্যার শব্দে অপরিণামদর্শীর মতন যাও লিখে