
পোকা ও পাতার স্মরণে এই দিন
সারা দিন বালিঝড় তীরবর্তী ঘর;
সারা দিন কোলাহল ঘেরা
ঘাসপ্রিয় মাঠের গালিচা
আমের বাগান; কপট মৌনতা;
বাগানে অদ্ভুত ঘ্রাণ, নয়া সংশয়
এ বাগানে যাজক ও অস্ত্র
ফেলে যায় রেশ; টুপিখোলা
মাথা নোয়াবার দিনে সবকিছু সারা দিন;
এই দিন সূর্যাস্তের শেষে
ফিরে আসে ঘরে;
ঘর ঘেরা অদ্ভুত ঘ্রাণ
নয়া সংশয়
সাদাটে হাড়ের বেদনায় ভরা
হলুদ জারুল;
নব্য সকালের বেড়ে ওঠা দিন;
বেড়ে ওঠা চোখের পলক;
পালক–পুচ্ছের রাত।