
নিজের জন্ম-মৃত্যুর গোসলের সাক্ষী হতে না পারার ব্যর্থতা কাঁধে
আমি ও আমার ছায়া নদীতে লাফ দিই।
একদল মাছ সেই আত্মহননের খবরে
ক্রুশের হাসি হেসে হিপ হিপ হুররে চিয়ার্স...
আরশি শোভন আমার চেতনা ও চিন্তাকে যতনে তিরস্কার করেছে
যেভাবে জন্ম-মৃত্যুর দিবস ছাড়া
সৃজনশীলেরা ডুবন্ত জাহাজের মতো আড়াল।
বছর শেষে ফিরে যখন জাহাজের মৃত্যুর গান তথ্য-উপাত্ত তাপ
বায়ুতে বায়ুতে ছড়ায় নিরুত্তাপের দরজা খুলে..!
নিজেই তাই নিজের জন্ম-মৃত্যুর সাক্ষী হতে চাই...এক রাজসাক্ষী!