
আজকাল প্রাইভেট গাড়িতে দমবন্ধ লাগে
আমার জন্যে পাবলিক গাড়ি ভালো
বিশেষ করে মোহাম্মদপুর থেকে ছেড়ে যাওয়া
বিআরটিসি বাস
আমি এমন জায়গায় বসি যাতে
বহু জোড়া চোখ একসঙ্গে দেখা যায়
কারও চোখে স্বপ্ন আঁকা, কারও চোখে খুশির ঝিলিক
কেউবা বিষাদে ঢাকা, কেউবা উদ্যমী বীর
প্রতিদিন এক জোড়া চোখ পড়তে পড়তে
গন্তব্যে পৌঁছাই
বুঝতে পারি—বয়স বাড়ছে
মনে হয় আমি যেন অঘ্রাণের দলছাড়া এক
শহুরে জোনাকি