
সূর্যের সাক্ষী হতে দৌড়ে গিয়ে রোদে দাঁড়াই
দেয়ালে কার্নিশে শীতের চড়ুই-ঠোঁট মাখামাখি;
বহুদিন রচিত প্রেমপুরাণ ইতিহাস ভুলের
মন জুড়ায় প্রবল নাগরদোলার বয়স পার
স্পর্শের অনুভূতি আখ্যান দৃষ্টি দ্বীপ দূরতম
কাতর ছায়া জাবর কাটে বিষয় মুখ মুদ্রিত নাম;
বিষণ্ন গোলাপের ঘ্রাণ আগুন সূর্য দ্রোহ বেদনার
ফুল, পাখি, কামনা, সহবাস বৃত্তান্ত বিলাস ভোরের।