
না খোলা গহিন বৃত্তান্ত
আলো ছেঁড়া ঠোঁট জটিল রেখার নদী
কিছু আকাশ, যামিনী, জয়নুল
কয়েকটি মৃত ফুল, নীল ভ্রু
কিছু বিষাদ গোধূলির প্রজাপতি
কাঁটাতার
কিছু মেঘ, বৃষ্টি, ভাঙা জ্যোৎস্না
কিছুটা লালন-হেমন্ত-সন্ধ্যা
কিছু বিষণ্ন বেহালা
কিছুটা মলিন ভুল সুর
কিছুটা দুর্বোধ্য তোমার ছায়ার অনুবাদ
ধীরপায়ে ফিরে ফিরে হেঁটে যাওয়া
তুমি
না ফেরা স্পর্শের শব্দ...