অলংকরণ: আরাফাত করিম
অলংকরণ: আরাফাত করিম

কবিতা

ডিভাইন কমেডি

ভেবেছি, জীবন হবে সুন্দরের ডিভাইন কমেডি
ইনফের্নো হয়ে পারাদিসো...থাকব অনন্তকাল, হারানো প্রেমের কাছাকাছি!
তারপর এখন আবার, আটকে পড়েছে এসে ইনফের্নোয় অগ্নিধারাস্রোত,
বেয়াত্রিচে ডাকে—এসো প্রেম: বেন মিয়ো সোনা...
আমি তার ডাকের ওপারে রয়ে যাই, স্তব্ধাহত
পারি না বলতে তাই, হে আমার লেডি: লা মিয়া দোনা।

ভাবি মনে মনে, অদৃষ্ট রচেছে এই আত্মবোধ
মুক্তিবেগ রয়ে যায় দূরাহত, আগুন হতেছে শুধু ছাই।
জীবনের কিছু ছায়া আর কিছু বাস্তবতা রচনা করেছে এই অগ্নি ক্যাসকেড
মৃত্যুতে মরে না কেউ যদি সে না পরে এই অগ্নির বেশ।
আমাদের জীবন যেন মুত্যুর ডিভাইন কমেডি
অগ্নিদগ্ধে জ্বলে ইনফের্নো, হাসে শুধু স্যুররিয়াল হাসি!