বইয়ের দুনিয়া

আত্মঘাতী বোমা হামলার ঘটনায় অলক্ষ্যে যুক্ত হয়ে পড়ল কয়েকজন মানুষ। লোকলজ্জায় গুটিয়ে গেছে হামলাকারীদের পরিবার। কয়েকজন মানুষ যুক্ত হয়ে পড়েছে অলক্ষ্যে, এক আত্মঘাতী বোমা হামলার ঘটনায়। হামলাকারীর পরিবারগুলো লোকলজ্জায় কুণ্ঠিত। সাফা ছুটে মরছে ভাই শাহরিয়ারের লাশ উদ্ধারের জন্য। শাহরিয়ারের পুরোনো বান্ধবী দিলরুবা ছুটছে শফির কাছে। শফি ছুটছে তার ছাত্রের প্রশ্নভরা মন নিয়ে ভূগোল আর ইতিহাসের প্রান্তর পেরিয়ে। ওলট-পালট হয়ে গেছে সবার আবেগ আর উপলব্ধির চিরচেনা দুনিয়া। নিস্তার যে কোথায়?

এক শ এক রাতের গল্প

শাহীন আখতার

প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা

প্রকাশকাল: আগস্ট ২০২২

দাম: ৪২০ টাকা।

১৯৭১ সালে ভারতের মূর্তি ক্যাম্পে প্রথমবারের মতো জড়ো হয়েছিলেন ৬১ জন মুক্তিপাগল তরুণ। তাঁরা ‘মূর্তি বয়েজ’ নামে পরিচিত। মুক্তিযুদ্ধের সময় ভারত সরকারের সহায়তায় দক্ষ সমরবিদ তৈরির উদ্দেশ্যে মূর্তি ক্যাম্পে প্রশিক্ষণ দেওয়া হয় তাঁদের। স্বাধীনতার ৫০ বছর পর সেই ‘মূর্তি বয়েজ’দের স্মৃতিচারণায় সমৃদ্ধ হয়েছে মূর্তির ৬১, মুক্তির ৭১ শিরোনামের বইটি। এখানে তরুণ যোদ্ধাদের যুদ্ধদিনের কাহিনির মধ্যে পাওয়া যাবে মুক্তিযুদ্ধের না–বলা অনেক ইতিহাস। বইটির বাংলা ভাষান্তর করেছেন কুর্​রাতুল-আইন-তাহ্​মিনা।

মূর্তির ৬১, মুক্তির ৭১

সংকলন ও সম্পাদনা: ইশরাত ফিরদাওসী

সম্পাদনা ও তথ্য সমন্বয়: কুর্​রাতুল-আইন-তাহ্​মিনা ও তানিম আহমেদ

প্রকাশক: সাহিত্য প্রকাশ, ঢাকা

প্রকাশকাল: জুন ২০২২

দাম: ৯৫০ টাকা।