অপ্রেমের গল্প : সৈকত দে

নাম?
আজ্ঞে ভুক্তভোগী ভাদুড়ী
কী কেস? কেটে দিইচে না ছিঁড়ে নিইচে?
আজ্ঞে, সেসব কিচু নয়, আমার তো নেই
তবে?
আজ্ঞে নিরিবিলি ভাদুড়ী অই যে দেকচেন তাল গাচে উটে বসে আচে।
এই মোলো যা, ভূত হয়ে ভূত ভয় পাচ্ছে!
আজ্ঞে বাবু—
ভূতের চোখে জল নেই। তবু অক্ষিকোটর শিরশিরায়।
তাড়াতাড়ি বলে বিদায় হ—
আজ্ঞে বাবু, তিরিশ বচর আগে সাততলা থেকে লাফিয়ে ভত্তা হয়ে মরেচিলুম তার নীরব অপমানে। তাপ্পর তিনি আরেট্টা বে কল্লেন, বুড়ো হয়ে মল্লেন, মরে গাচে উটে ড্যাবড্যাব করে তাকিয়ে আচেন, ইদিকে তো ভত্তা হয়ে মরার ব্যবস্থা নেইকো।

কাঁপতে থাকে ভুক্তভোগী।
বেম্মদত্যি ঠাকুর স্তব্ধ।
নিরিবিলি ড্যাবড্যাব তাকিয়ে।


[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্যআলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্যআলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...। কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: info@onnoalo.com, alimazij@gmail.com]