প্রেগন্যান্সির এই সময়টাতে কোয়ারেন্টিন, লকডাউন শব্দগুলো নীরার টেনশন বাড়াচ্ছে। তবে সময়টা খারাপ কাটছে না। অনিককে কাছে পাওয়া যাচ্ছে সব সময়। পূর্নিমার চাঁদের আলোতে অনিক বারান্দায় ডাকল নীরাকে। এক গ্লাস জুস হাতে নীরা এসে বসল।
অনিক বলল, জুস বানাতে গেলে কেন কষ্ট করে?
খেয়ে বলো না, কেমন হলো!
ভালোই। কিন্তু গন্ধটা এমন কেন? স্বাদটাও কেমন অচেনা! কিসের জুস?
আহ্লাদী কণ্ঠে বলল, খাও না পুরোটা! কষ্ট করে অনেক ইনগ্রিডিন্স জোগাড় করে বানিয়েছি। টেস্ট একটু খারাপ হলেও শরীরের জন্য খুব উপকারী। অবশ্য আইডিয়াটা শিমুর।
শিমু! তোমার ওই ফাজিল বান্ধবীটা? সত্যি বলো তো, এর মধ্যে কী আছে?
থানকুনিপাতা, লাল চা, আদা, লেবু আর সামান্য গো-মূত্র....
তালিকা শেষ হবার আগেই জোছনাস্নাত বারান্দা বমিস্নাত হয়ে গেল।
নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্যআলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্যআলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...।
কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন:
info@onnoalo.com
alimazij@gmail.com