
বিফ-খাদক সন্দেহে সেলিমের দাঁত ভাঙা হয়েছিল। তারপর পুকুরপাড়ে পিটিয়ে খুন। এটা রিপোর্ট, কোনো গল্প নয়।
#
বউ ফুলবানুকে রেপ করে টাঙানো হয় বাবলা গাছে। রিপোর্টও নয়, গল্পও নয়।
#
গল্পটা এক ভোরের। বিরান পুকুরপারের। সেলিমের ছেলে আব্বাসের। ছবছর জীবনে আজ একটা দিন। ডান হাত তোলা। আঙুলের টিপে খুব সাবধানে—একখানা দাঁত।
পুকুরপারে দাঁতটা রাখে। পাথর কুড়ায়। গর্ত খোঁড়ে। বঙ্গালন বলেছিল, এভাবে ভোরবেলা…ইঁদুর সে দাঁত নিয়ে তার চিকন দাঁত দেবে।
সত্যি?
কেমন দাঁত চাও, মনে মনে বলবে।
কিছুটা খুঁড়তেই আব্বাস দেখল অনেকগুলো দাঁত, মাটির ভেতর। যাঃ! ইঁদুরটা তো তবে ফাঁকিবাজ! চিন্তায় পড়ে। বঙ্গালনকে বলতে হবে।
কিন্তু আগের কাজ আগে। নিজের দাঁতটা গর্তে রেখে মাটি দেয় আব্বাস। চোখ বন্ধ করে। নাজরিনের দাঁত দিয়ো ইঁদুর। অমন হাসি দিয়ো।
[নিয়ম:
১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্য আলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্য আলোডট কমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...।
কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন:
info@onnoalo.com
alimazij@gmail.com ]