‘এদিককার রাস্তা ভাঙা, আর বেশি দূর যেতে পারবেন না,’ বলেই পাশ দিয়ে চলে গেল লোকটি। দিদাত মুঠোফোনটি থেকে চোখ সরিয়ে দেখল, লোকটি একটা কড়ইগাছের ডাল কাঁধে বয়ে নিয়ে হাঁটছে।
দিদাত তবু এগোল।
প্রায় ৪ মিনিট হাঁটার পর সে রাস্তার ভাঙা অংশে পৌঁছাল, রাস্তার এই অংশটি সোয়া তিন বছর আগে বন্যায় তলিয়ে গিয়েছিল। সে সময়ে ভাসিয়ে নিয়ে গিয়েছিল দিদাতদের নতুন রং করা বাড়িটিও।
বাবা সে রাতে গুটিকয়েক কল দিয়েছিল তার নতুন কেনা মুঠোফোনটায়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের ফাইনাল পরীক্ষার আগের রাত হওয়ায় ফোন ধরেনি।
বাবার সঙ্গে আর কথা হয়নি সেই রাতের পর। এখন বাবার সঙ্গে সে সারা রাত কথা বলতে রাজি, কিন্তু তার বাবা আর কখনোই তাকে কল দেবে না…
[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্য আলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাশগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্য আলোডট কমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...। কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: info@onnoalo.com alimazij@gmail.com]