একটি ছড়া

একটি পাতা
একটি ফুল
একটি নদীর
দুইটি কূল।
একটি আকাশ
হাজার তারা
চাঁদের মোহে
মাতোয়ারা।

একটি ছড়া
একটি গান
ভোলায় হৃদয়
দোলায় প্রাণ।