
১.
তাই তাই তাই
শীত এলে খাই
থাকে চাল গুঁড়ো
নারিকেল, গুড়ও
মুখে দিয়ে—আহ!
বাহ বাহ বাহ!
২.
উড়ে আসে কুটুম
বাড়ি দূরের দেশে
দেখতে খুব সুন্দর
বলতে পারো কে সে?
৩.
চার অক্ষরের জামা
গলায় পরে মামা।
টাই যদি ভাবো, না না ভুল হয়ে যাবে
শেষ দুই অক্ষর বাদ দিলে, তবেই ‘ক্ষমা’ পাবে।
৪.
একটা কথা ভেবে ভেবে ছিঁড়ছি মাথার চুল
সবজিই যদি হবে তবে নাম কেন ফুল?
৫.
শুধু শুধু না খাও
ভর্তা দিয়ে মাখাও
কিংবা দুধে ভেজাও
এমন পিঠা কে চাও?
৬.
আস্ত মানুষ ঢেকে যায়
গায়ে টানলে শীত পালায়
লোকে বলে কম তার বল
তবু শীতে সে-ই উজ্জ্বল।
৭.
ধেঁায়া নয় ধেঁায়া নয়
ছেলের হাতের মোয়া নয়
কেমন আজব জাদু!
সব দিয়েছে ঢেকে
দু’হাত দূরে—কে কে!
বলতে পারো দাদু?
৮.
তিন অক্ষরের নাম তার
ঘুমায় শুয়ে ঘাসে
রোদের ছোঁয়া পেলে পরে
খিলখিলিয়ে হাসে।
গ্রন্থনা: মো. সাইফুল্লাহ
ধাঁধার উত্তর:
১. ভাপা পিঠা ২. অতিথি পাখি ৩. মাফলার ৪. ফুলকপি
৫. চিতই ৬. কম্বল ৭. কুয়াশা ৮. শিশির