লেখকের ক্যামেরায় ধারণকৃত মাদাগাস্কারের ছবি অবলম্বনে
লেখকের ক্যামেরায় ধারণকৃত মাদাগাস্কারের ছবি অবলম্বনে

মাদাগাস্কারের ট্রাভেল স্কেপ (দ্বিতীয় পর্ব): অলিভ বিইটার ও ভাসমান কফি বার

আধো অন্ধকারে অনুভব করি, নদীচরসংলগ্ন উপবনটি সরগরম হয়ে উঠেছে অজস্র পাখপাখালির উৎকণ্ঠিত সংলাপে। ফোমের ম্যাট্রেসে পাশ ফিরি। আবার ঘুমিয়ে পড়ার সম্ভাবনা কম, তাই নীরবে গুনতে শুরু করি বার্ডকল। মন্দিরের গর্ভগৃহে সেবায়েতের জ্বেলে দেওয়া প্রভাতী পিলসুজের মতো তাঁবুর জালি জালি জানালা পসর হয়ে উঠছে। বেরিয়ে আসি বালুচরে। দেখতে দেখতে পাণ্ডুলিপির সাদা পৃষ্ঠাটি কলমের আঁকিবুঁকিতে চিত্রিত হয়ে ওঠার মতো আস্তেধীরে আলোকিত হয়ে ওঠে স্যান্ডবার। হালকা কুয়াশায় চরের বিস্তীর্ণ বালুকাবেলাকে দেখায় রুপালি ধূসর। আশপাশের তাঁবুগুলোয় সহযাত্রীরা ঘুমে কাই হয়ে আছে। ভাবি, ইট ইজ হাই টাইম ফর জার্নালিং; গেল রাতে চরে ক্যাম্পফায়ারের বিষয়-আশয় এখনই কিন্তু টুকে রাখতে হয় দিনলিপির পাতায়।

নোটবুক হাতে নেই, কিন্তু জুতমতো বসার জায়গা খুঁজে পাই না, তো দুকদম সামনে বেড়ে বহতা জলে চপ্পলসহ পা ডোবাই। আলোয়ানের রুপালি জমিনে সাদা সুতোয় নকশা তোলার মতো, জলের কুয়াশানিবিড় পৃষ্ঠতরে ভাসছে কিছু বুনো হাঁস। তাঁবু থেকে কে যেন জোরেশোরে ককিয়ে ওঠে। জল থেকে উঠেপড়ে বালুচরে গেল রাতে গড়ে ওঠা ক্যাম্প সাইটটি খুঁটিয়ে দেখি। খানিক দূরে, ক্যাম্পফায়ারের আধপোড়া কিছু কাঠ থেকে উঠছে মৃদুমন্দ ধোঁয়া। একটি তাঁবুর পেছন থেকে ঘুমঘোরে আওয়াজ দেন মসিয়েঁ আরিস্তিদ। ‘মেনারনো… মেনারনো,’ শব্দ দুটি মন্দিরের ঘণ্টাধ্বনির মতো আমার কানে বাজে।

গেল রাতে আরিস্তিদের কাছ থেকে জেনেছি মালাগাসি ভাষায় এর অর্থ হচ্ছে, ‘বৃহৎ সরীসৃপ’। ফিকাস বৃক্ষের কুঞ্জতলে বসবাসরত অন্তঃসত্ত্বা সাপ তথা বুয়া কন্সট্রিটরটিকে মুরগি খাওয়ানোর ঘটনা চাক্ষুষ করে এসে মসিয়েঁ মাথা থেকে দৃশ্যটি সরাতে পারছিলেন না। তিনি কেবলই জপছিলেন, ‘আভিয়া হিহিনানা নাই ভোরোনানাও,’ বা ‘কাম অ্যান্ড ইট ইয়োর বার্ড,’ বাক্যটি। ঠিক এই লবজ উচ্চারণ করে নাকি গ্রামবৃদ্ধের পুত্র বর্তমানের ভিলেজ চিফ প্রকাণ্ড সাপটিকে ডাকছিলেন। আন্দাজ করি, মসিয়েঁ দুঃস্বপ্নে ছোঁয়া পাচ্ছেন সরীসৃপের। তাঁকে জাগিয়ে তুলে স্বপ্নে সন্ত্রস্ত হওয়ার হাত থেকে রেহাই দেওয়া আমার দায়িত্বের অন্তর্ভুক্ত নয়। তো ছড়িয়েছিটিয়ে খাটানো তাঁবুগুলোর ভেতর দিয়ে উপবনের দিকে রওনা দিই।

‘লাম্বা’ নামে তাঁতে বোনা গামছা বিছিয়ে আমরা সবাই বসে ছিলাম অগ্নিকুণ্ড ঘিরে। এনামেলের কালাই করা পেয়ালায় পরিবেশিত হয় কড়া ধাঁচের মালাগাসি রাম। দেখতে দেখতে বাতচিত বিবর্তিত হয় মৃদু হল্লায়। কল্কি সেজে আসরে অবতীর্ণ হন ফেতরাসেনা। পানীয়র সঙ্গে ধূমপান যুক্ত হওয়ায়, সিনিওর থিয়াগো রীতিমতো নির্বাক হয়ে দার্শনিকের কায়দায় চোখ রাখেন তারাজ্বলা আসমানে। তাঁর নির্লিপ্তিতে বিরক্ত হয় লরেনা, কল্কেতে সে কষে দম দেয়। ততক্ষণে আরিস্তিদ নাকিসুরে গাইতে শুরু করেছেন মাদাগাস্কারের সম্ভবত জাতীয় সংগীত, ‘রাই তানিন…দ্রাজানাই মালালা…লা…লা…,’

মনে হয় সবাই যে তাঁবুতে রাত কাটিয়েছেন, তা নয়। পায়ে চলার পথজুড়ে ফোমের ম্যাট্রেস বিছিয়ে শুয়েছেন আরিস্তিদ ও কাহিনা। নারীটিকে জড়িয়ে ধরে তিনি আবার ককান, ‘মেনারনো মেনারনো,’ এদের অন্তরঙ্গ হালচাল দেখে আন্দাজ করি, এই দম্পতির রজনী সম্ভবত নিষ্কাম কাটেনি।

পতঙ্গ ঠোঁটে চেপে আত্মতৃপ্ত হয়ে বসে অলিভ বিইটার নামে সবুজ একটি পাখি

খানিক হেঁটে এসে সাতপাঁচ ভেবে ঢুকে পড়ি উপবনে। চোখে পড়ে—পাতাহীন গাছের ডালে পতঙ্গ ঠোঁটে চেপে আত্মতৃপ্ত হয়ে বসে অলিভ বিইটার নামে মূলত মৌমাছিভুক সুদর্শন সবুজ একটি পাখি। ততক্ষণে জালিবেত হাতে হেডমাস্টারকে দেখতে পেয়ে হট্টগোলে মুখর শ্রেণিকক্ষের হঠাৎ করে নীরব হয়ে যাওয়ার মতো, বনানীজুড়ে নিমেষে বন্ধ হয়ে গেছে কলকাকলি। এ নিস্তব্ধতা এমনই তীব্র যে বেজায় অস্বস্তি লাগে। তো মৃদু পদক্ষেপে আগ বাড়ি, এসে পড়ি—নদীকূলে নলখাগড়ার মতো জলজ উদ্ভিদে পরিপূর্ণ এক পরিসরে। বসার জন্যও পাওয়া যায় ঝড়ে ওপড়ানো একটি গাছ। মাদাগাস্কারে পাখপাখালির ছবিওয়ালা একটি প্যাম্পফ্লেট হাতে অপেক্ষা করি, অত্যন্ত ভারী এক স্টিমরোলারের চাকার সঞ্চালনের মতো অতি ধীরে বয়ে যায় নদীজল। কিন্তু সাক্ষাৎ পাই না উল্লেখযোগ্য কোনো খেচরের। তো মন ফিরে যায়, গেল রাতে ক্যাম্পফায়ারের অগ্নিকুণ্ড ঘিরে ধুন্দুমারের ঘটনায়।

‘লাম্বা’ নামে তাঁতে বোনা গামছা বিছিয়ে আমরা সবাই বসে ছিলাম অগ্নিকুণ্ড ঘিরে। এনামেলের কালাই করা পেয়ালায় পরিবেশিত হয় কড়া ধাঁচের মালাগাসি রাম। দেখতে দেখতে বাতচিত বিবর্তিত হয় মৃদু হল্লায়। কল্কি সেজে আসরে অবতীর্ণ হন ফেতরাসেনা। পানীয়র সঙ্গে ধূমপান যুক্ত হওয়ায়, সিনিওর থিয়াগো রীতিমতো নির্বাক হয়ে দার্শনিকের কায়দায় চোখ রাখেন তারাজ্বলা আসমানে। তাঁর নির্লিপ্তিতে বিরক্ত হয় লরেনা, কল্কেতে সে কষে দম দেয়। ততক্ষণে আরিস্তিদ নাকিসুরে গাইতে শুরু করেছেন মাদাগাস্কারের সম্ভবত জাতীয় সংগীত, ‘রাই তানিন…দ্রাজানাই মালালা…লা…লা…,’ শ্রদ্ধাভরে কাহিনা ও আগানেসা উঠে দাঁড়িয়েছে। ঠিক তখনই লরেনার দেহ–মনে চাগিয়ে ওঠে নৃত্যবাসনা। কিন্তু নাচের প্রস্তাবে সিনিওর থিয়াগো সায় দেন না, তিনি উঠে খানিক দূরে সরে গিয়ে একটি পাথরে বসে বেজায় বড় দীর্ঘশ্বাস ফেলে আবার তাকিয়ে থাকেন আকাশের দিকে। তো লরেনা নাচতে শুরু করে ফেতরাসেনার সঙ্গে।

এ আচরণে সিনিওর থিয়াগোর নির্লিপ্তিতে চিড় ধরে, স্থির থাকতে পারেন না তিনি, বেজায় আকুল হয়ে অনুনাসিক স্বরে কেঁদে ওঠেন। তারপর চটেমটে ফেতরাসেনাকে এসপানিওলে খিস্তিখেউড় করতে করতে, তেড়ে গিয়ে তার মায়ের সঙ্গে সঙ্গম করার বাসনা প্রকাশ করেন। তারপর মালাগাসি রামের বোতল তুলে ঢকঢকিয়ে কিছু তরল গলায় ঢেলে, হিংস্রভাবে তেড়ে যান ফেতরাসেনার দিকে। একটু থামেন তিনি, আবার শট নেন মালাগাসি রামের, আর আমি প্রমাদ গুনি। যেভাবে তিনি মালাগাসি সেবন করে মারমুখি হয়ে উঠছেন, তাঁকে না অবশেষে দড়ি-কাছি দিয়ে নৌকার সঙ্গে বেঁধেছেদে নিয়ন্ত্রণ করতে হয়।

আগনেসা ও আরিস্তিদকে জোড়ে দেখতে পেয়ে একটু অবাক হই! দুজনে মনে হয় সাজগোজ করে হাঁটাহাঁটিতে বেরোচ্ছেন। স্কার্টের সঙ্গে গোলাপ রঙের টপ পরেছেন আগনেসা। কারুকাজ করা একটি বেল্ট কষে কোমরে বাঁধায় তাঁর ভরাট স্তনযুগলকে দেখাচ্ছে মিল্কমেইডের বিজ্ঞাপনের মতো উত্তুঙ্গ। আরিস্তিদের খুলে পড়া রিস্টবেন্ড বেঁধে দিতে দিতে আগনেসা ফিসফিসিয়ে ফরাসিতে তাঁকে কিছু বলেন; শব্দ করে হেসে উঠে মসিয়েঁ আমাকে দেখতে পান। দাঁড়িয়ে পড়ে আমি তাঁদের অভ্যর্থনা জানাই।

চোখের ইশারায় কাহিনাকে টুইয়ে দিই, সে তায়কোয়ান্দোর তাও-প্যাঁচ কষে থিয়াগোকে সংযত করার চেষ্টা করে। অতঃপর লরেনার বোধোদয় হয়, সে ছুটে গিয়ে সিনিওরের গণ্ডদেশে চুকুস করে চুমু খায়, ওঝার হতে জরিবুটি দেখতে পাওয়া সাপের মতো নিমেষে শান্ত হন থিয়াগো। লরেনা তাঁর ভুঁড়িতে হাত বুলিয়ে হাতিয়েমাতিয়ে তাঁবুতে নিয়ে যায় ঘুম পাড়াতে। মজলিস আবার গুলজার হয়ে ওঠে।

তুমুল নিস্তব্ধতাকে ছত্রখান করে দিয়ে জলে খুপ্পুত করে আওয়াজ হয়, বিরাট বড় একটি হিরণ পাখি যেন ছোবল দিয়ে ঠোঁটে চেপে তুলে আনে মাঝারি মাপের মাছ। আমি বেশ দূর থেকে তাঁর পার্পল–গ্রে কালারের পালক পর্যবেক্ষণ করি, বার্ড আইডেন্টিফিকেশন প্যাম্ফলেটের ছবির সঙ্গেও মেলাই, ব্ল্যাক ক্রাউনের তলায় কনট্রাস্ট হয়ে গ্রীবার দুপাশে ছড়াচ্ছে চেস্টনাট রঙের আভা। জীবনে প্রথম পার্পল হিরণকে তার প্রাকৃতিক স্বভাবে শনাক্ত করতে পেরে, ব্রিজ খেলায় টেক্কা দিয়ে ট্রাম করার মতো অনুভূতি হয়। ঝরা পাতা মাড়িয়ে সরিসরিয়ে কোনো প্রাণী যেন আমার দিকে এগিয়ে আসছে। চমকে ঘাড় বাঁকা করি, মাছ মুখে নিয়ে উড়ে যায় হিরণ পাখি; আর আমি দেখি, রাতের সংক্ষিপ্ত পোশাক পরে চলে এসেছে কাহিনা, পরপর গোটা তিনেক স্ন্যাপশট নিয়ে সে নীরবে তাকিয়ে আছে টেলিল্যান্সের দিকে।

বালুকায় বসে মালাগাসি দুই নারী মেতেছেন ব্যাপক ধোয়াপাকলায়

আমি দাবি তুলি পার্পল হিরণটিকে প্রথম স্পট করার। বলি, ‘দিস ইজ মাই ফার্স্ট।’ ঠোঁটে–মুখে মৃদু বিদ্রূপ ফুটিয়ে আমার বেগুনি রঙের ফতুয়ার বুকপকেটের কুঁচকানো অংশ মসৃণ করতে করতে সে বলে, ‘অলরাইট পার্পল প্রিন্স, আই অ্যাম গ্ল্যাড টু হিয়ার, দিস ইজ ইয়োর ফার্স্ট! অ্যাট লাস্ট ইউ লস্ট দ্য ভার্জিনিটি, ম্যান…দিস বার্ড ইজ ইয়োর্স, ছবি কিন্তু আমি তুলেছি, তুমি চাইলে কপি পাঠাতে পারব… বাট ইট উইল কস্ট ইউ…।’ বলে সে ঠোঁট বৃত্তাকার করে…। ‘দিস ইজ মাই ফার্স্ট’ বাক্যাটি অসাবধানে ব্যবহার করে আমি ব্যাপক বিব্রত হই।

নীরবতা ভেঙে কাহিনা কথা বলে, ‘ক্যান আই আস্ক ইউ অ্য কোয়েশ্চন?’ জবাব দিই, ‘গো অ্যাহেড, কাহিনা।’ ফিচেল হেসে সে জানতে চায়, ‘ ইউ আর আ সামহোয়াট জেলবার্ড, রাইট? কোন ধরনের অপরাধের কারণে তোমাকে বারবার জেলে যেতে হয়েছিল?’ প্রশ্নটি শুনে একটু অবাক হই। তো জানতে চাই, ‘আমি জেলবার্ড, বারবার কারাবরণ করি, এ ধরনের ধারণা তোমার হলো কীভাবে?’ জবাব দেয় সে, ‘মিয়াদ্রিবাজোতে গ্রুপ ডিনারের সময় তুমি বারবার জেলে যাওয়ার বড়ফট্টাই করলে না, সো জাস্ট টেল মি, হোয়াই দ্য অথরিটি লকড্ ইউ আপ এগেইন অ্যান্ড এগেইন।’

হিরণের আলোকচিত্র বিনিময়বিষয়ক বাতচিত আর আগায় না। ঝরাপাতা ওপর দিয়ে আলতোপায়ে হেঁটে এসে নদীজলে নেমে যায়, এক জোড়া ওয়াগটেইল পাখি। ফিসফিসিয়ে কাহিনা বলে, ‘ওয়াগটেইল স্বভাব-চরিত্রে অত্যন্ত সলিটারি, দিনযাপন করে সচরাচর একা একা, এদের জোড়ে দেখতে পাওয়া বিরল ব্যাপার, আই মাস্ট পিকচার দেম।’ বিড়ালের শিকার ধরার মতো পা টিপে টিপে এগিয়ে যায় কাহিনা। রাতের টেপ-সেমিজ পরে থাকা শরীর থেকে যেন উপচে উঠছে আবেদনঋদ্ধ লাবণ্য, চোখ ফিরিয়ে আমি ক্যাম্পসাইটের দিকে হাঁটি।

হাঁটতে হাঁটতে মনে মনে কেন জানি উত্যক্ত হয়ে উঠি। উপবনে কাহিনার আলটপকা হাজির হয়ে নির্জনতা তছনছ করে দেওয়াটা আমার ভালো লাগেনি। মনে হয়, জংলা জায়গার নিঝুম পরিসরে আমার মনে ফুটে উঠেছিল যে প্রতিফলনক্ষম আরশি, কাহিনা যেন মেকআপের কৌটা থেকে তাতে ছড়িয়ে দিল ট্যালকম পাউডারের গুঁড়া।

এসে পড়ি ক্যাম্পসাইটের পরিসরে। উরার সামনে বালুতে চাটাই পেতে চলছে রান্নাবান্নার আয়োজন। সাহামবানু গ্রামের এক নারী গাইল-ছিয়াতে চাল কুটে তৈরি করছেন গুঁড়ি। তাঁর কাছে বসে, উদলা গতরে ডাডাডি-তাসা হামানদিস্তায় চূর্ণবিচূর্ণ করছেন মসলাপাতি, বাতাসে উড়ছে আধপোড়া মরিচ, আদা ও ধনেপাতার মিশ্রিত গন্ধ। একটি কিশোরী পাটা-পোতায় পিষছে চিংড়ি মাছ।

আগনেসা ও আরিস্তিদকে জোড়ে দেখতে পেয়ে একটু অবাক হই! দুজনে মনে হয় সাজগোজ করে হাঁটাহাঁটিতে বেরোচ্ছেন। স্কার্টের সঙ্গে গোলাপ রঙের টপ পরেছেন আগনেসা। কারুকাজ করা একটি বেল্ট কষে কোমরে বাঁধায় তাঁর ভরাট স্তনযুগলকে দেখাচ্ছে মিল্কমেইডের বিজ্ঞাপনের মতো উত্তুঙ্গ। আরিস্তিদের খুলে পড়া রিস্টবেন্ড বেঁধে দিতে দিতে আগনেসা ফিসফিসিয়ে ফরাসিতে তাঁকে কিছু বলেন; শব্দ করে হেসে উঠে মসিয়েঁ আমাকে দেখতে পান। দাঁড়িয়ে পড়ে আমি তাঁদের অভ্যর্থনা জানাই।

তো মসিয়েঁ আরিস্তিদ আমাকে সাহামবানুর লেটেস্ট খবর জানান। গ্রামের বুয়া কন্সটিকটরনামক সাপটির কোলে এসেছে খোকাখুকু। সুরুজের আলো ফোটার সঙ্গে সঙ্গে নাকি এরা ডিমের নরম আবরণ ফুঁড়ে বেরিয়ে এসেছে পৃথিবীতে এবং যথারীতি মেতেছে সর্পশিশুসুলভ দুষ্টুমিতে। মা সাপটিও গতরে মাখছে ভোরের মিহি রোদ। এ দুর্লভ দৃশ্য এখনই চাক্ষুষ না করলে চলছে না, তাই আগনেসা ও আরিস্তিদ রওয়ানা হয়েছেন গ্রামের দিকে। ‘সি ইউ ইন আ বিট,’ বলে তাঁরা দুজন চরের বালুকা মাড়িয়ে হেঁটে যান। তাঁবুর পরিসর পেরোতেই আগনেসার বাড়িয়ে দেওয়া হাত মুঠো করে ধরেন আরিস্তিদ।

নদীপাড়ে দাঁড়িয়ে তিনটি বালিকা চেষ্টা করছে তাজা মাছ বিক্রয়ের

তাঁবুতে ঢুকে বালিশের ওপর নোটবুকটি রেখে আমি লিখতে শুরু করি দিনলিপির বয়ান। খুশি হই নিজের জন্য খানিকটা নিরিবিলি সময় পেয়ে যাওয়ায়। ভোরের বিষয়-আশয় নথিবদ্ধ করতে সমস্যা কিছু হয় না। খাতাটি বন্ধ না করে অন্যমনস্কভাবে হিজিবিজি রেখায় ডুডলিং করতে করতে খেয়াল করি, আমার আঁকিবুঁকিতে ফুটে উঠছে পার্পল হিরণের আদল। পালা করে ডাকতে থাকা দুটি পাখির সুরেলা কলতানে তাঁবুতে বসে থাকা দুষ্কর হয়ে ওঠে।

বেরিয়ে এসে জলের কিনার ধরে হাঁটি। বালুচরে সেঁধিয়ে থাকা একটি নৌকার গলুইতে বসে, ‘হু..উ..উ.. রু.. রু.. কু…ও..ও..’ করে গান করছে এক জোড়া ঘুঘু। প্রজাতিতে ঘুঘু হলেও পালকের বর্ণে লালচে গোলাপি আভা তাদের আমার চেনা ঘুঘুদের চেয়ে ভিন্ন করে তুলেছে। বেশ খানিকটা দূরে থেকে গেরিলাদের কায়দায় ক্রল করে এগিয়ে এসে কাহিনা এদের স্ন্যাপশট নেয়। তারপর উঠে দাঁড়িয়ে শরীর থেকে ঝাড়তে শুরু করে বালুকণা। আমি প্রশ্নবোধক দৃষ্টিতে তার দিকে তাকাই। এ পাখি দুটির প্রজাতি ‘মালাগাসি টার্টল-ডাভ’ নামে পরিচিত বলে সে আমার কৌতূহল মেটায়। তারপর বলে, ‘কামঅ ন, লেটস্ গো অ্যান্ড ইট দ্য ব্রেকফাস্ট।’

ফিরে এসেছেন আরিস্তিদ ও আগনেসা। সর্প সম্প্রদায়ের নবজাতকদের আর্শীবাদ করে চরে ফেরার পথে মসিয়েঁ কিনে এনেছেন রোল করা একটি পাটি। তাতে বসে আমরা ধনেপাতা ও আদার মিশ্রিত চাটনি দিয়ে খাই চালের গুঁড়ির গরমাগরম পিঠা ও কুচো চিংড়ির বড়া। খেতে খেতে আমি আগনেসাকে নজর করে দেখি। তাকে বুজকুড়ি কাটা সোডাজলের মতো উচ্ছল দেখায়। মসিয়েঁ আরিস্তিদও নৌপথে নেভিগেশনের নকশা আঁকা টি–শার্ট পরে আছেন, তাঁর রুপালি চেনের লকেট থেকে দ্যুতি ছড়াচ্ছে মিনিয়েচার একটি নোঙর। দেখতে দেখতে সর্পশাবকদের সংখ্যা ১৯ না ২৩, তা নিয়ে তাঁদের মধ্যে বেঁধে যায় কৃত্রিম কাজিয়া।

আমাদের জন্য পরিবেশিত হয় তপ্ত চা, তবে আরিস্তিদকে দেওয়া হয় ইনস্ট্যান্ট নেসক্যাফে। নাক কুঁচকিয়ে মসিয়েঁ পেয়ালাটি ঠেলে দিয়ে উঠে দাঁড়ান। তাঁর বক্তব্য হচ্ছে, ‘রিয়েল কফি ম্যাটারস্ ইন দ্য মর্নিং, আ প্রপার কাপ অব কফি’তে ভোরবিহানে চুমুক দিলে তিনি নাকি অত্যন্ত পরিষ্কারভাবে দেখতে পান তাঁর পরবর্তী ‘গন্তব্য’। ডাডাডি-তাসা নদীজলে ভাসমান একটি ক্যাফে বারের উল্লেখ করেন তিনি যেখানে মালাগাসি নারীর সঙ্গে বিবাহিত এক ফরাসি যুবক নদীপথে ভাসমান পর্যটকদের কাছে বিক্রি করছে ড্রিপ কফি, এমনকি সঙ্গে চালের গুঁড়ির মালাগাসি ক্রোঁসোও পাওয়া যাচ্ছে ওখানে।

শ্রীমান ডাডাডি-তাসা দারুণ দক্ষতায় অতঃপর পাড় বেয়ে উঠে যান ওপরে

ড্রিপ কফির আশ্বাস পেয়ে মসিয়েঁ আরিস্তিদ খোশমেজাজে অতঃপর চাপেন পিরাগ-বোটে। দেখি, তাঁর সহযাত্রী হয়ে উল্টো দিকে বসেছে আগনেসা। আমার নৌকাটিতেও যাত্রীবদল হয়েছে, পাটাতনে বসে চুল আলগা করে দিয়ে কাহিনা মনোযোগ দিয়ে আঁচড়াচ্ছে; আমার উপস্থিতিতে ফিচেল হেসে সে ফিরে যায় আলুলায়িত কেশকুন্তলের বিন্যাসে। মাঝিরা হইহল্লা করে বইঠা ফেলে। ডাডাডি-তাসা গলুইতে বসে গামছার খুট ভিজিয়ে সাবধানে মুচছেন তাঁর চোখের কোটর। দেখতে দেখতে লেগুন অতিক্রম করে নাওগুলো এসে পড়ে তিরিসিবিহিনার স্রোতজলে।

স্রোতের মৃদুমন্দ টানে পিরাগ বোটগুলো আরামে ভেসে যাচ্ছে ভাটির দিকে। খোঁপায় রঙিন স্কার্ফ জড়িয়ে কাহিনা মাউথ অরগানে ভাঁজে চমৎকার একটি সুর। শুনতে খারাপ লাগে না, তবে তাতে ঢাকা পড়ে যায় স্রোতের সুন্দর শব্দ। তো মেয়েটির সুরচর্চার বিরতি আসতেই অকপট ব্যক্ত করি আমার মত। বলি, ‘ইয়োর মিউজিক্যাল রেন্ডিশন ইজ ট্রুলি এক্সিলেন্ট…, তবে এ মুহূর্তে আমার প্রেফারেন্স হচ্ছে, বহতা জলের ধ্বনি শোনা, লেটস্ লিসেন দ্য সাউন্ডস্ অব দ্য রিভার টুগেদার, কাহিনা।’ প্রতিক্রিয়ায় সে কিছু বলে না, নীরবে মাউথ অরগানটি পার্সে রেখে দিয়ে মুখখানা বেজায় তুম্বা করে তাকিয়ে থাকে নদীর পাড়ের দিকে।

তিরিসিবিহিনা নদীর এদিকটায় মনে হয় কিছুক্ষণ পরপর জেগে উঠেছে বালুচর। একটির কিনারঘেঁষা অগভীর জল কেটে নাওগুলো এবার আগ বাড়ছে। দেখি, বালুকায় বসে দুই মালাগাসি নারী মেতেছেন ব্যাপক ধোয়াপাকলায়, সঙ্গে তাঁদের সন্তানাদিরাও আছে। কাপড় কাচতে কাচতে এরা কৌতূহলী দৃষ্টিতে তাকায়, আমরা হাত নাড়ি আর এ সুযোগে তুলে নিই একটি আলোকচিত্রও।

নীরবতা ভেঙে কাহিনা কথা বলে, ‘ক্যান আই আস্ক ইউ অ্য কোয়েশ্চন?’ জবাব দিই, ‘গো অ্যাহেড, কাহিনা।’ ফিচেল হেসে সে জানতে চায়, ‘ ইউ আর আ সামহোয়াট জেলবার্ড, রাইট? কোন ধরনের অপরাধের কারণে তোমাকে বারবার জেলে যেতে হয়েছিল?’ প্রশ্নটি শুনে একটু অবাক হই। তো জানতে চাই, ‘আমি জেলবার্ড, বারবার কারাবরণ করি, এ ধরনের ধারণা তোমার হলো কীভাবে?’ জবাব দেয় সে, ‘মিয়াদ্রিবাজোতে গ্রুপ ডিনারের সময় তুমি বারবার জেলে যাওয়ার বড়ফট্টাই করলে না, সো জাস্ট টেল মি, হোয়াই দ্য অথরিটি লকড্ ইউ আপ এগেইন অ্যান্ড এগেইন।’

ভুল–বোঝাবুঝিটা নিরসন করতে আমাকে এবার বিস্তারিত ব্যাখ্যা করতে হয়। ‘না, কারাবরণ করার সুযোগ আমার হয়নি, তবে সাউথ আফ্রিকায় বসবাসের সময় কারাগারে বসবাসরত দাগি কয়েদিদের জন্য আমি অলটারনেটিভ টু ভায়োলেন্স নামে একটি ট্রেনিং প্রোগ্রামের সমন্বয় করতাম। সে কারণে যেতে হতো নানা জায়গার বিভিন্ন কারাগারে। মিয়ানদ্রিবাজোতে ডিনার টেবিলে বসে রাজা-উজির মারার সময় ওই গল্পই করছিলাম… দ্যাটস্ অল।’

কাহিনার কাছ থেকে প্রতিক্রিয়া পাওয়া যায় দ্রুত, ‘দাগি কোনো অপরাধীর সঙ্গে নৌকায় চড়তে হচ্ছে না, থ্যাংক গড…, বাট ওয়ান থিং ইজ নট ক্লিয়ার টু মি, আমার উপস্থিতি তোমাকে বিরক্ত করছে কেন?’ সরাসরি জবাব দিয়ে তার সঙ্গে এ মুহূর্তে কথা বাড়ানোর আগ্রহ বোধ করি না, তাই মিনমিনিয়ে বলি, ‘তোমার প্রশ্নের জবাব অমি দেব… বাট নট নাউ।’ চোখ দুটি লক্ষ্মীপেঁচার মতো গোলাকার করে সে আওয়াজ দেয়, ‘অলরাইট, বাট রিমেমবার,আই নো, হাউ টু মেক ইউ টক।’ তার থ্রেটকে আমলে না এনে আমি নজর দিই নদীর পাড়ে। ডুবোচরে ঠোক্কর খেয়ে থেমে যায় আমাদের নাওগুলো।

জাল গুটিয়ে জলমগ্ন পাড় ধরে হেঁটে যাচ্ছে দুই জেলে

নদীর পাড় বলতে এদিকে আছে কেবলই আদিগন্ত ধু ধু বালিয়াড়ি, স্যান্ড ফর্মেশনের আকার-আকৃতি তাকিয়ে দেখার মতো। বালুর রিভার-ওয়ালে ফুটেছে রীতিমতো স্থাপত্যের কারুকৃতি। পাড়ের ঠিক ওপরে দাঁড়িয়ে তিনটি বালিকা চেষ্টা করছে তাজা মাছ বিক্রয়ের। লম্ফ দিয়ে নেমে পড়েন শ্রীমান ডাডাডি-তাসা, দারুণ দক্ষতায় অতঃপর পাড় বেয়ে উঠে যান বেশ খানিকটা ওপরে। একটি মেয়ে ঝুঁকে তার হাত থেকে টাকাকড়ি তুলে নিয়ে ধরিয়ে দেয়, কানকায় বেতি ঢুকিয়ে তৈরি করা মাছের আঁটি। বালুকার প্রাচীর ভেঙেচুরে ছরছরিয়ে নৌকার লেভেলে নেমে আসেন ডাডাডি, আমরা হাততালি দিয়ে তাঁর আমিষ সংগ্রহের প্রচেষ্টাকে সাধুবাদ জানাই।

স্রোতের টান বাড়ে। দেখতে দেখতে বালিয়াড়ি অতিক্রম করে আমরা এসে পড়ি, তিরিসিবিহিনার বিস্তীর্ণ পরিসরে। এদিককার নদীপাড়ে ঘাসপাতা জন্মেছে প্রচুর, কোথাও নলখাগড়ার ঝোপের নিরিবিলিতে বসে ঝিমাচ্ছে স্বপ্নাচ্ছন্ন সারস। একজায়গায় জাল গুটিয়ে জলমগ্ন পাড় ধরে হেঁটে যাচ্ছে দুই জেলে। ডাডাডি এদের কাছ থেকেও কেনেন প্রচুর কাচকি মাছ।

কিছু মুখে দিতে ইচ্ছা হয়। তো ব্যাকপ্যাক থেকে বের করি খেজুরের প্যাকেট। একটি মুখে দিয়ে, কাছে চেহারাসুরত আমসি করে বসে থাকা কাহিনার দিকে আড়চোখে তাকিয়ে বলি, ‘আই আন্ডারস্ট্যান্ড … ইউ হ্যাভ ব্লাড সুগার প্রবলেম… সো অ্যাম নট অফারিং ইউ এনি সুপার সুইট ডেট।’ খেজুরের প্যাকেটটি রাখতে যাই ব্যাকপ্যাকে, মাছরাঙার দক্ষতায় ঝাপট মেরে পুরো প্যাকেট হস্তগত করে কাহিনা, ফিচেল হেসে সে বলে, ‘ফ্রম নাউ, দিজ ডেটস্ আর অল মাইন। আই অ্যাম নট গোয়িং টু শেয়ার এনি উইথ এনি ইনসেনসিটিভ ড্যুড।’ বুঝতে পারি, আমের সঙ্গে শুধু ছালাটি খোয়া যায়নি, সঙ্গে জুটেছে ‘ইনসেনসিটিভ’ বিশেষণটিও।

আমাদের নাওগুলো এবার এসে ভিড়ছে, নোঙর করা একই ডিজাইনের দুটি জংধরা ইঞ্জিনবোটের পাশে। এখানকার নদীপাড় রিড বা নলখাগড়ার পুষ্পিত ঝোপে ছায়াছন্ন আছে। আন্দাজ করি, আমরা এসে পড়েছি ডাডাডি-তাসার প্রতিশ্রুত ভাসমান কফিখানায়। নেমে পড়ে বোটে উঠতে উঠতে নজর করে তাকাই। কিন্তু এখানে যে কখনো কফি বার জাতীয় কিছু ছিল, তার তেমন কোনো আলামত দেখি না। ডাডাডি-তাসার পেছন পেছন মসিয়েঁ আরিস্তিদও ঢুকে পড়েছেন, নিচের ডেকসংলগ্ন কিচেন স্পেসে। কাউন্টার টপে ছড়িয়ে–ছিটিয়ে রাখা পেয়ালা-পিরিচে বছর দেড়েক আগেকার কফি শুকিয়ে গাঢ় হয়ে আছে খয়েরি দাগ। অবস্থা দেখে মসিয়েঁর মাথায় হাত দেওয়ার উপক্রম হয়। বুঝতে পারি, একসময়ের চালু বোটের রুফটপ কফি বারের চেয়ারফেয়ার প্রভৃতিও লোপাট হয়ে গেছে।

কেবিনের বন্ধ একটি দরজা খুলে ডাডাডি ঢুকতে যান, কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকা এক বান্দা জ্যাক ইন দ্য বক্সের কায়দায় তড়াক করে লাফিয়ে ওঠেন, দরজায় বাইনোকুলার ও ক্যামেরা হাতে একাধিক পর্যটক দেখতে পেয়ে তাঁর যুগল আঁখি নিমেষে চড়কগাছ হয়ে যায়! চোখ কচলাতে কচলাতে তিনি ডাডাডি-তাসার গোয়েন্দাসুলভ সওয়ালের জবাব দেন। হ্যাঁ, বছর দুয়েক আগে ভাসমান বোট দুটিতে সত্যি সত্যিই ছিল কফি বার। ফরাসি এক যুবক তার মালাগাসি বান্ধবীকে নিয়ে শুধু ক্যাফেটি চালাত না, নিচের তলার একটি কেবিনে তারা সংসারও সাজিয়ে তুলেছিল। কিন্তু কোনো এক অশুভ লগ্নে জার্মান এক পর্যটকের সঙ্গে মেয়েটি সটকে পড়লে, কফিওয়ালা ফরাসির বুক ভেঙে যায়। সে নাকি ছন্নছাড়ার মতো বেরিয়ে পড়ে, মেয়েটির তালাশে ঘাটে ঘাটে ঘুরেফিরেও কোনো সুলুক সন্ধান করতে না পেরে সম্ভবত ফিরে যায় তার স্বদেশে।

নোঙর করা একই ডিজাইনের দুটি জংধরা ইঞ্জিনবোট

কাঁথা মুড়ি দিয়ে দিনদুপুরে বিশ্রাম নেওয়া বান্দাটি এখান থেকে চেয়ারফেয়ার কিছু সরায়নি, মূলত পেশায় সে ফেরিওয়ালা। মশাই ঝুলি থেকে বের করে দেখান, কাঠে তৈরি কয়েকটি মিনিয়েচার ‘বাবাকোতো’ বা লেমুরের মূর্তি। ওগুলো সুতলি দিয়ে গলায় কিংবা কোমরে বাঁধলে বালামুসিবত, বদনজর প্রভৃতি থেকে রেহাই পাওয়া যায়। ক্রেতা হিসেবে আমরা কেউ আগ্রহ দেখাই না। তবে সহজে হাল ছাড়েন না তিনি, বের করেন ‘রনগোনি’ বা শুষ্কমঞ্জুরির কয়েকটি পুরিয়া, আবগারি দ্রব্যটি তিনি পর্যটকদের সুবিধার জন্য সিগারেটেও পুরে রেখেছেন। সিনিওর থিয়াগো ফেতরাসেনার জন্য বেশ চড়া দামে কেনেন কয়েকটি পুরিয়া এবং লরেনার উপভোগের জন্য পাঁচশলা সিগারেটও। অন্য সহযাত্রীরাও রনগোনির গুঁড়াগাড়া পোরা সিগারেট কিনতে কার্পণ্য করেন না।

পরবর্তী গন্তব্যের তালাশে পিরাগ বোটে উঠতে উঠতে দেখি, মসিয়েঁর হাতে পুড়ছে রনগোনির একটি জয়েন্ট, কাহিনাও একটি জয়েন্টে কষে দম দিয়ে তা পাস করে দেয় লরেনার হাতে। এ যাত্রায় আমদের কসতিটি না ‘মনপবনের নাও’ হয়ে ওঠে, এ আতঙ্কে আমি কুঁকড়েমুকড়ে বসে থাকি ভাসমান নৌকায়।