বিটিভিতে প্রচারিত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির একটি দৃশ্য ও বিটিভির লোগো অবলম্বনে
বিটিভিতে প্রচারিত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির একটি দৃশ্য ও বিটিভির লোগো অবলম্বনে

বিশ্ব টেলিভিশন দিবস

দেশের টিভি সম্প্রচারের অতীত বর্তমান

টেলিভিশন বিশ শতকের শ্রেষ্ঠ এক সম্প্রচার মাধ্যম। একবিংশ শতাব্দীর শুরু থেকে এই মাধ্যমটির একচ্ছত্র আধিপত্যে ভাগ বসিয়েছে নিয়েছে স্মার্টফোন, ইউটিউব, ইটিটি প্ল্যাটফর্ম, ফেসবুকসহ অন্যান্য মাধ্যম। তা সত্ত্বেও মানবজীবনের বিকাশ, বিনোদন ও খবরাখবরের জন্য টেলিভিশন এখনো সম্প্রচারমাধ্যম হিসেবে প্রভাব বিস্তারকারী।

১৯৯৬ সালের ডিসেম্বর মাসে সাধারণ পরিষদ সভার সিদ্ধান্ত অনুসারে জাতিসংঘ ২১ নভেম্বরকে বিশ্ব টেলিভিশন দিবস হিসেবে ঘোষণা করে। ১৯৯৬ সালের ওই তারিখেই বিশ্ব টেলিভিশন ফোরাম সভা অনুষ্ঠিত হয়েছিল বলে এই দিনটিকে বেছে নেওয়া হয়। সেই থেকে সারা বিশ্বে ২১ নভেম্বর বিশ্ব টেলিভিশন দিবস পালন করা হয়।

টেলিভিশনের উৎপত্তি

গ্রিক শব্দ ‘ত্যালে’ (অর্থ দূর) এবং লাতিন শব্দ ‘ভিশন’ (অর্থ দর্শন বা দেখা) মিলে ‘টেলিভিশন’ শব্দটির উৎপত্তি হয়েছে।

১৯২৬ সালে ব্রিটিশ বিজ্ঞানী জন লগি বেয়ার্ড প্রথম টেলিভিশন আবিষ্কার করেন। ১৯২৭ সালে প্রথম বৈদ্যুতিক টেলিভিশন তৈরি করেছিলেন ফিলো টেলর ফার্নসওয়ার্থ নামের একজন আমেরিকান বিজ্ঞানী। এ ছাড়া টেলিভিশনে ছবি ধারণে পল গটলিব নিপকো এবং ভ্লাদিমির জাওয়ারিকিনের অবদানও টেলিভিশন প্রযুক্তির বিকাশে অনস্বীকার্য।

বর্তমানে বাংলাদেশে চারটি রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল রয়েছে। এর মধ্যে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সবচেয়ে প্রাচীন, যা ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বিটিভি দেশের একমাত্র রাষ্ট্রীয় টেরিস্ট্রিয়াল সম্প্রচার মাধ্যম। শুরুতে এটি টি এন্ড টি বিভাগের টাওয়ারের সাহায্যে ঢাকা নগরের সন্নিহিত অঞ্চলের দর্শকদের দেখানোর ব্যবস্থা করা হয়। পরে বিটিভি কর্তৃপক্ষ ক্রমান্বয়ে দেশের নানা অঞ্চলে সম্প্রচার টাওয়ার স্থাপন করে এর আওতা সম্প্রসারণ করেন।

টেলিভিশন কী

টেলিভিশন হলো এমন একটি আধুনিক টেলিযোগাযোগ মাধ্যম ও ইলেকট্রনিক যন্ত্র, যার সাহায্যে দূরদূরান্ত থেকে চলন্ত ছবি এবং শব্দ একই সঙ্গে দেখা ও শোনা যায়। এর খাঁটি বাংলা অর্থ হলো ‘দূরদর্শন’।

টেলিভিশন মূলত ক্যামেরা, প্রেরক যন্ত্র এবং গ্রাহক যন্ত্রের মাধ্যমে বেতার তরঙ্গ, কেব্ল বা অন্তর্জালের সাহায্যে ছবি ও শব্দকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তর করে এবং পর্দায় প্রদর্শন করে।

বর্তমানে বাংলাদেশে চারটি রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল রয়েছে। এর মধ্যে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সবচেয়ে প্রাচীন, যা ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বিটিভি দেশের একমাত্র রাষ্ট্রীয় টেরিস্ট্রিয়াল সম্প্রচারমাধ্যম। শুরুতে এটি টি অ্যান্ড টি বিভাগের টাওয়ারের সাহায্যে ঢাকা নগরের সন্নিহিত অঞ্চলের দর্শকদের দেখানোর ব্যবস্থা করা হয়। পরে বিটিভি কর্তৃপক্ষ ক্রমান্বয়ে দেশের নানা অঞ্চলে সম্প্রচার টাওয়ার স্থাপন করে এর আওতা সম্প্রসারণ করে।

বিটিভির লোগো

আমাদের এই উপমহাদেশে প্রথম টেলিভিশন চালু হয় ইসলামাবাদ ও ঢাকায়—১৯৬৪ সালে। একটি পাইলট প্রকল্প হিসেবে পূর্ব পাকিস্তান টেলিভিশনের সূচনা ওই বছরের ২৫ ডিসেম্বর। প্রকল্পের পরিচালক ছিলেন জামিল চৌধুরী। পরে তাঁর সঙ্গে যুক্ত হন কলিম শরাফী, শহিদ মনিরুল আলম, শিল্পী মুস্তাফা মনোয়ার। ক্রমান্বয়ে আরও যুক্ত হন শিল্পী কেরামত মওলা, আনোয়ার হোসেন, সৈয়দ আবদুল হাদী, প্রকৌশলী এস ডি খান প্রমুখ কৃতী বাঙালি। পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট আইয়ুব খান পিটিভি ঢাকা কেন্দ্রের সম্প্রচার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

টেলিভিশন, একটি স্ক্রিনসহ একটি বাক্সের মতো আকৃতির একটি ডিভাইস, যা বৈদ্যুতিক সংকেত...

মানুষের জীবনে নানা কারণে প্রয়োজনীয় ও সহজলভ্য একটি ইলেকট্রনিক প্রচারমাধ্যম টেলিভিশন। শিক্ষা, সংস্কৃতি, বিনোদন, সংবাদ, কৃষি, শিল্পায়ন এসবের সদর অন্দরের খবরাখবর দিয়ে সারা বিশ্বকে একসঙ্গে জুড়ে দিয়েছে টেলিভিশন। পৃথিবীজুড়ে টেলিভিশনের প্রচার ও প্রসার সর্বব্যাপ্ত।

প্রতিষ্ঠার পর থেকে টেলিভিশন অনেক উন্নয়ন এবং উদ্ভাবনের মধ্য দিয়ে গেছে, তবে এটি বর্তমান যুগে এখনো প্রাসঙ্গিক। অনুষ্ঠানের ধরন, দর্শকদের দেখার ধরন অনুযায়ী এর নির্মাণশৈলীর বিবর্তন এবং অতি সহজে দ্রুত তথ্য উপস্থাপনা এবং সমাজ ও মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের সঙ্গে সঙ্গে টেলিভিশন ও অনুষ্ঠানের আধুনিকায়ন এসব ক্ষেত্রেও বিশাল পরিবর্তন হয়েছে।

বিটিভির একটি অনুষ্ঠানে ‘রূপনগরের রাজকন্যা’ গানের তালে নৃত্য পরিবেশন করবেন মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ

বাংলাদেশে টিভি চ্যানেল

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশে সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৫৯টি টিভি চ্যানেল রয়েছে, যার মধ্যে ৩৯টি চ্যানেল বর্তমানে সম্প্রচারে আছে। সরকারি চ্যানেল ৪টি যেমন বিটিভি, বিটিভি চট্টগ্রাম, বিটিভি নিউজ এবং সংসদ বাংলাদেশ টেলিভিশন। সংস্কৃতিকর্মীরা বিটিভিকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আন্দোলন করেছিলেন। আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিটিভির স্বায়ত্তশাসন প্রশ্নে সাবেক সচিব আসাফউদ্দৌলা রেজার নেতৃত্বে একটি কমিটি করে দেয়। কিন্তু স্বায়ত্তশাসনের জন্য কমিটির সেই সুপারিশ আর আলোর মুখ দেখেনি!

দেশে অনুমোদিত বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা এখন ৫৫। বাংলাদেশে স্যাটেলাইট টিভি হিসেবে প্রথম সম্প্রচারে নামে এটিএন বাংলা ও চ্যানেল আই। এরপর স্যাটেলাইট ও টেরিস্ট্রিয়াল দুভাবেই একুশে টিভির সম্প্রচার শুরু হয়। ব্রিটিশ টিভি সাংবাদিক সাইমন ড্রিংয়ের নেতৃত্বে একঝাঁক তরুণ ও নবীন সংবাদকর্মী এবং সংস্কৃতিকর্মীর সযত্ন প্রয়াসে অল্প দিনেই একুশে টিভি দর্শকদের মন জয় করে ঈর্ষণীয় জনপ্রিয়তা অর্জন করে! ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি- জামায়াত জোট জয়লাভ করে সরকার গঠন করার পর নতুন সরকার লাইসেন্স প্রদানে যথাযথ নিয়ম প্রতিপালন না হওয়ার অভিযোগে একুশে টিভির সম্প্রচার বন্ধ করে দেয়। মালিকানা বদল হয়ে একুশে টিভি স্যাটেলাইট সম্প্রচারে টিকে আছে।

বিটিভি রাষ্ট্রীয় ইলেকট্রনিক গণমাধ্যম। শিক্ষা এবং বিনোদনমূলক অনুষ্ঠান নির্মাণের পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নিশ্চিত করা এবং  দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকে বাংলাদেশের ক্রমবর্ধমান উন্নয়ন অগ্রযাত্রায় অবদান রাখা এ জাতীয় গণমাধ্যমের দায়িত্ব। প্রতিদিন বাংলা ও ইংরেজি ভাষায় ৯ টি সংবাদ বুলেটিনসহ বিটিভি সম্প্রচার করছে নাটক, প্রামাণ্যচিত্র, সঙ্গীত, শিক্ষা, স্বাস্থ্য ও তথ্য বিষয়ক নানা অনুষ্ঠান।

টিভিকেন্দ্র প্রতিষ্ঠার ক্ষেত্রেও রাজনীতি অন্যতম নিয়ামক! সাধারণত একেকটি রাজনৈতিক সরকারের আমলে তাদের ঘনিষ্ঠ উদ্যোক্তারাই এসব স্যাটেলাইট টিভির লাইসেন্স পান। এরপর ২০০১ সালের পর একে একে স্যাটেলাইট সম্প্রচারে আসে বাংলাভিশন, বৈশাখী টিভি, এনটিভি ও চ্যানেল ওয়ান।

২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আরও স্যাটেলাইট টিভির আবেদন বিবেচনায় সরকারি অনুমোদন নিয়ে পর্যায়ক্রমে সম্প্রচারে আসে দেশ টিভি, আরটিভি, সময় টিভি, চ্যানেল২৪, ইনডিপেনডেন্ট, এটিএন নিউজ, মাছরাঙা, ৭১টিভি, নিউজ২৪, দীপ্ত টিভি, আনন্দ টিভি, নাগরিক, জিটিভি, মোহনা টিভি, এশিয়ান টিভি, মাইটিভি, বিজয় টিভি, যমুনা, চ্যানেল নাইন, দুরন্ত, এটিএন ইসলামিক টিভি, বাংলাটিভি, এখন, গ্লোবাল টিভি, গ্রীনটিভি, টি স্পোর্টস, স্টারটিভি প্রভৃতি। লাইসেন্স জটিলতায় সরকারি নির্দেশে বন্ধ হয়ে যায় চ্যানেল ওয়ান।

বাংলাদেশ টেলিভিশন ভবন

বিটিভির ওয়েব থেকে

‘বিটিভির ওয়েব পৃষ্ঠায় লেখা আছে—

বিটিভি রাষ্ট্রীয় ইলেকট্রনিক গণমাধ্যম। শিক্ষা এবং বিনোদনমূলক অনুষ্ঠান নির্মাণের পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নিশ্চিত করা এবং দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকে বাংলাদেশের ক্রমবর্ধমান উন্নয়ন অগ্রযাত্রায় অবদান রাখা এ জাতীয় গণমাধ্যমের দায়িত্ব। প্রতিদিন বাংলা ও ইংরেজি ভাষায় ৯টি সংবাদ বুলেটিনসহ বিটিভি সম্প্রচার করছে নাটক, প্রামাণ্যচিত্র, সংগীত, শিক্ষা, স্বাস্থ্য ও তথ্যবিষয়ক নানা অনুষ্ঠান।

বিটিভি টেরিস্ট্রিয়াল সম্প্রচারের মাধ্যমে প্রতিদিন ১৭ ঘণ্টা ৩০ মিনিট আর স্যাটেলাইটের মাধ্যমে ২৪ ঘণ্টা দর্শকদের কাছে নানা বৈচিত্র্যময় অনুষ্ঠান ও সংবাদ পৌঁছে দিচ্ছে। দুটি পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র ও ১৪টি রিলে স্টেশনের মাধ্যেমে তা দেশব্যাপী সম্প্রচারিত হয়। ঢাকায় এর সদর দপ্তর ও প্রধান কেন্দ্র অবস্থিত।

বিটিভি নিউজ ও চট্টগ্রাম কেন্দ্র ২৪ ঘণ্টা বিরতিহীন স্যাটেলাইট সম্প্রচার করে যাচ্ছে। উল্লেখ্য, বিটিভি নিউজ পূর্ণাঙ্গ চ্যানেল হিসেবে সংবাদ ও তথ্য পরিবেশন করছে এবং চট্টগ্রাম কেন্দ্র ও স্থানীয়ভাবে নির্মিত পৃথক অনুষ্ঠানমালা প্রচার করছে।

এইসব দিনরাত্রি নাটকের একটি দৃশ্য

দেশের শতকরা ৯৫ ভাগ এলাকা এবং ৯৭ ভাগ জনগণ বিটিভির সম্প্রচার কাভারেজের আওতাভুক্ত। অনুষ্ঠানমালার শতকরা ৯৩.২ ভাগই নির্মাণ করে থাকে বিটিভি, বাকিটা বাইরের নির্মাতাদের কাছ থেকে নেওয়া হয়। জনস্বার্থে অনুষ্ঠানমালার শতকরা ০৯.৪২ ভাগজুড়ে থাকে কৃষি, স্বাস্থ্য ও জনসংখ্যা, নারী ও শিশু, শিক্ষা ও মানবাধিকার–সংক্রান্ত বিষয়াবলি। অনুষ্ঠানের শতকরা ১৪ ভাগ খবর, ১৪.১৩ ভাগ উন্নয়ন ও শিক্ষা, ১৯.৯১ ভাগ বিনোদন ও সংস্কৃতি এবং বাকি ১১.০৬ ভাগ অন্যান্য বিষয়ের ওপর নির্মিত হয়। জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানমালা সরাসরি সম্প্রচার ছাড়াও ক্রিকেট, ফুটবল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ক্রীড়া মাঠ থেকে সরাসরি সম্প্রচার করে বিটিভি।’

বিটিভি এশীয় ব্রডকাস্টিং ইউনিয়নের সক্রিয় সদস্য, যার কেন্দ্রীয় অফিস মালয়েশিয়ার কুয়ালালামপুরে। ২০১৮ সালের প্রথমার্ধ্বে ঢাকার সোনারগাঁও হোটেলে এশীয় ব্রডকাস্টিং ইউনিয়নের সম্মেলন আয়োজন করে বিটিভি ও তথ্য মন্ত্রণালয়। এতে বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনও অংশগ্রহণ করে।

সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান হিসেবে বিটিভি সব সময় ক্ষমতার বলয়ে থাকা রাজনৈতিক নেতৃত্বের নির্দেশিত পন্থায় অনুষ্ঠান ও সংবাদ প্রচার করে থাকে বলে এটির দর্শক-শ্রোতার সংখ্যা ক্রমহ্রাসমান।

চুক্তিভিত্তিক নিয়োগে মহাপরিচালক

বিগত তিন–চার দশক ধরেই দেখা যাচ্ছে, রাজনৈতিক বিবেচনায় বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পাচ্ছেন ক্ষমতাসীনদের আস্থার সংস্কৃতিসেবী ও টিভি ব্যক্তিত্বরা। ১৯৮২ সালে জেনারেল এরশাদ রাষ্ট্রক্ষমতা নেওয়ার পর বেতার, টেলিভিশন মিলে জাতীয় সম্প্রচার কর্তৃপক্ষ গঠন করে সাইফুল বারীকে এর চেয়ারম্যান করেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে চলচ্চিত্র ব্যক্তিত্ব সৈয়দ সালাউদ্দিন জাকিকে বিটিভির মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর মহাপরিচালক নিয়োগ পান তাদের দলীয় অনুসারী টিভি ব্যক্তিত্ব মুস্তাফিজুর রহমান। ২০০৪ সালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় হতাহতের খবর বিটিভিতে প্রচার না করার দায় দিয়ে তাঁর চুক্তিভিত্তিক চাকরি বাতিল করা হয়। এরপর রাজনৈতিক বিবেচনায় টিভি সংবাদ ব্যক্তিত্ব এ কে এম হানিফ মহাপরিচালক নিযুক্ত হয়েছেন।

বাংলাদেশ টেলিভিশনে আশি-নব্বইয়ের দশকে সংবাদপাঠক হিসেবে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন সালেহ আকরাম

আওয়ামী লীগ সরকারে আসার পর ২০০৯ সালে বিটিভির মহাপরিচালক নিয়োগ করে দলীয় অনুসারে টিভি ব্যক্তিত্ব কাজী আবু জাফর সিদ্দিকীকে। উপমহাপরিচালক (অনুষ্ঠান) নিযুক্ত হন টিভি ব্যক্তিত্ব খ. ম হারুন। ২০১২ সালে বিটিভির মহাপরিচালক পদে নিযুক্তি পান নাট্যজন ও টিভি ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা ম. হামিদ। এরপর প্রশাসন ক্যাডারের চারজন অতিরিক্ত সচিব দীর্ঘদিন বিটিভির মহাপরিচালক পদে নিয়োজিত ছিলেন। বিটিভির ৫০তম জন্মবার্ষিকী সাড়ম্বরে পালন করা হয় ২০১৪ সালে তৎকালীন মহাপরিচালক কবি আসাদ মান্নানের নেতৃত্বে।

২০২৪ সালের জুলাই আন্দোলনকালে বিটিভি বারবার আক্রান্ত হয় এবং আগুনে বিটিভি জাদুঘর, মূল্যবান যন্ত্রপাতি, গাড়ি, ক্যামেরা, কম্পিউটার, কাগজপত্রসহ আসবাব ভস্মীভূত হয়।

বিটিভি এশীয় ব্রডকাস্টিং ইউনিয়নের সক্রিয় সদস্য, যার কেন্দ্রীয় অফিস মালয়েশিয়ার  কুয়ালালামপুরে। ২০১৮ সালের প্রথমার্ধ্বে ঢাকার সোনারগাঁও হোটেলে এশীয় ব্রডকাস্টিং ইউনিয়নের সম্মেলন আয়োজন করে বিটিভি ও তথ্য মন্ত্রণালয়। এতে বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনও অংশগ্রহণ করে। সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান হিসেবে বিটিভি সবসময় ক্ষমতার বলয়ে থাকা রাজনৈতিক নেতৃত্বের নির্দেশিত পন্থায় অনুষ্ঠান ও সংবাদ প্রচার করে থাকে বলে এটির দর্শক- শ্রোতার সংখ্যা ক্রমহ্রাসমান।

এরপর ইন্টেরিম সরকার ক্ষমতা নেওয়ার পর মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় বিএনপি-জামায়াত অনুসারী হিসেবে পরিচিত টিভি ব্যক্তিত্ব মাহবুবুল আলমকে। তাঁর উদ্যোগে শিশুশিল্পীদের অংশগ্রহণে প্রতিযোগিতামূলক জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ পুনরায় শুরু হয়। ২০২৬ সালে বিএনপি ক্ষমতা গ্রহণ করে বিএনপি সমর্থক সাংবাদিক ও উপস্থাপক কাজী জেসিনকে এক বছরের চুক্তিতে মহাপরিচালক পদে নিযুক্তি দেয়। তিনিই এখন বিটিভির শীর্ষ পদে কর্মরত আছেন। তাঁর উদ্যোগে দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন তালিকাভুক্ত শিল্পী ও সুরকারদের গ্রেডেশন সম্পন্ন হয়েছে। বিটিভির অনুষ্ঠানমালায় ইতিবাচক পরিবর্তন ও দর্শক বৃদ্ধির জন্য তিনি প্রচেষ্টা নিচ্ছেন বলে বিটিভি কর্মীদের সূত্রে জানা গেছে।

দর্শক সংখ্যা বাড়ানোর জন্য বিটিভিসহ বিভিন্ন টিভি চ্যানেল তাদের সংবাদ এ অনুষ্ঠানমালা প্রচারের জন্য ইউটিউব ও ফেসবুক পেজ খুলে তাতে সেসব অনুষ্ঠান তুলে ধরছেন। এতে অবশ্য টিভির দর্শকসংখ্যা খানিকটা বেড়েছে।

জাহিদ মুস্তাফা: প্রাক্তন পরিচালক (শিল্পনির্দেশনা), বাংলাদেশ টেলিভিশন