
দক্ষিণ এশিয়ার দেশগুলোর উদীয়মান লেখকদের সহযোগিতা ও পরিচর্যার জন্য ২০২০ সালে যাত্রা শুরু করে ‘সাউথ এশিয়া স্পিকস’। এখানে প্রতিবছর আবেদনের ভিত্তিতে নির্বাচিত নবীন লেখকদের দেওয়া হয় এক বছর মেয়াদি ফেলোশিপ। এই ফেলোশিপে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও প্রতিষ্ঠিত একজন লেখকের অধীনে একজন নবীন লেখক এক বছর ধরে জানার ও শেখার সুযোগ পান। সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচালিত এই প্রকল্প ইতিমধ্যেই দুই বছর পার করেছে। পাশাপাশি আগের দুই বছরে অংশগ্রহণকারী ফেলোদের বইও প্রকাশ পেয়েছে ব্লুমসবারি, হারপার কলিন্সসহ আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রকাশনা সংস্থাগুলো থেকে।
বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ভুটান, নেপাল ও মালদ্বীপে বসবাসরত যেকোনো নবীন লেখকই এই ফেলোশিপে আবেদন করতে পারবেন এই ফেলোশিপের জন্য। গল্প, উপন্যাস, কবিতা, অনুবাদ, প্রবন্ধ ইত্যাদি বিষয়ে যাঁরা প্রাথমিকভাবে বই লেখার পরিকল্পনা নিয়েছেন বা শুরু করেছেন, তাঁরা অগ্রাধিকার পাবেন। ২০২৩ সালের ফেলোশিপের আবেদন গৃহীত হবে আজ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
আবেদন এবং বিস্তারিত জানা যাবে এখানে:
www.southasiaspeaks.org/applynow
● গ্রন্থনা: নাফিস সাদিক