আমি ক্রিকেট ভালোবাসি, বাংলাদেশের ক্রিকেট অসম্ভব (জয়-পরাজয় যা-ই হোক) ভালোবাসি। বাংলাদেশের ক্রিকেটারদের ভালোবাসি। আর ক্রিকেটারদের মধ্যে আমি যাঁর অন্ধ ভক্ত, যাঁঁর ব্যাটিং দেখার জন্য নাওয়া খাওয়া ভুলে যাই, যাঁর খারাপ খেলা, আউট হয়ে যাওয়ার ধরন নিয়ে যারা হাসাহাসি করে, তাদের সঙ্গে কথার যুদ্ধ করি, জাতীয় দল থেকে বাদ পড়লে হতাশায় বুকটা হাহাকার করে ওঠে—তিনি মোহাম্মদ আশরাফুল।
আমার মতো অগণিত ভক্ত আশরাফুলের। আমাদের মন ভেঙে গেছে। আশরাফুলকে বলতে ইচ্ছে করে, এ আপনি কী করলেন! কেমন করে করলেন! কেন করলেন! কিছুতেই মেনে নিতে পারছি না, সহ্য করতে পারছি না, হূদয়টা ফেটে যাচ্ছে!! এ দুঃখ কোথায় যে রাখি!