ফুটওভারব্রিজ

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বাজারের অদূরে হাইওয়ে রোডে রাস্তার পূর্ব পাশে একটি পল্লী বিদ্যুৎ অফিসসহ সাত-আটটি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। পশ্চিম পাশে উপজেলা অফিসসহ প্রায় পাঁচ-ছয়টি অফিস-প্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিন হাজার হাজার লোক ঝুঁকিপূর্ণভাবে রাস্তা পার হন। প্রায়ই ওই স্থানে দুর্ঘটনা হয় এবং প্রাণহানির ঘটনাও ঘটে।
তাই ওই স্থানে একটি ওভারব্রিজ নির্মাণ করা প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
ছালেহ আহমেদ
উত্তর রামপুর, বিশ্বরোড, কুমিল্লা।