দারিদ্র্য ও অপুষ্টিবিরোধী কার্যক্রম জোরদার হোক

সাফল্যের স্বীকৃতি

তাই জাতিসংঘের লক্ষ্য অর্জন কিংবা এফএওর পুরস্কারপ্রাপ্তিতে আত্মসন্তুষ্টির সুযোগ নেই। আমাদের লক্ষ্যমাত্রা হতে হবে দারিদ্র্য বা অতিদারিদ্র্য অর্ধেক নয়, শূন্যে নামিয়ে আনা। আর এ জন্য চাই টেকসই পরিকল্পনা এবং তা বাস্তবায়নের দৃঢ় প্রত্যয়। বর্তমান সরকারের আমলে কৃষি, শিক্ষা, জনস্বাস্থ্যসহ অনেক ক্ষেত্রে যেমন প্রভূত উন্নতি আছে, তেমনি এসব ক্ষেত্রে আছে দুর্নীতি ও অনিয়মের গুরুতর অভিযোগও। সেগুলো বন্ধ করতে যদি সরকার কার্যকর পদক্ষেপ নিত, তাহলে মানব উন্নয়নের সূচক আরও ঊর্ধ্বমুখী হতো।