অনলাইন থেকে পাঠকের মন্তব্য

ফারাক্কা বাঁধ তুলে দেওয়ার দাবি বিহারের মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক | আগস্ট ২৪ ২০১৬

সংবাদ: বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার গঙ্গা নদীর ওপর নির্মিত বিতর্কিত ফারাক্কা বাঁধকে পুরোপুরি সরিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে এ প্রস্তাব দেন তিনি।

ছিদ্দিক
ফারাক্কার মাধ্যমে যেভাবে সার্ভিস খাল দিয়ে পশ্চিমবঙ্গে পানি নিয়ে যাওয়া হচ্ছে, পুরোটাই একটা হাস্যকর ব্যাপার। আসল রহস্য হচ্ছে, পশ্চিমবঙ্গ হচ্ছে বাংলাদেশের তুলনায় উঁচু জায়গা আর বিহার হচ্ছে ভৌগোলিকভাবে কিছুটা নিচু জায়গা। এখন ফারাক্কা বন্ধ করে পানি কলকাতা বন্দরে নিতে গেলে বিহার ডুবে যাচ্ছে। ড্রেজিং করে শুকনা মৌসুমে কিছুটা সমাধান পেলেও বর্ষার অগাধ জলধারা, পলি জমা পদ্মায় সংকুলান হয় না। এখন ফারাক্কার গেট হাজারটা খুলে দিলেও বিহারের বন্যা প্রতিবছর অবধারিত। তারপরও বিহারকে বন্যা থেকে বাঁচাতে প্রতিবছর ট্রিলিয়ন টন পলি পদ্মা থেকে সরিয়ে স্থায়ী সমাধান হচ্ছে না। এখন শেষ অবধি বিহার সরকার বলেই দিল ফারাক্কায় যত যন্ত্রণা।

শাহীন মোস্তাক
শুষ্ক সময়ে ১০৪টি গেট বন্ধ রেখে আমাদের মাটিকে মরুভূমি বানানো আর বর্ষা এলে তা সবগুলো খুলে রেখে বন্যায় ডুবিয়ে দেওয়া, এই হলো ভারতের বন্ধুত্ব৷

সাজেদ
পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘জেনে-বুঝে কাল (বুধবার) এ বিষয়ে কথা বলব।’ হায় রে রাজনীতি!