মতামত

বাইডেন না সি চিন পিং, কে চালাবেন বিশ্ব

‘একুশ শতক কীভাবে পরিচালিত হচ্ছে, কে চালাচ্ছে, সেই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি এখনো।’
‘একুশ শতক কীভাবে পরিচালিত হচ্ছে, কে চালাচ্ছে, সেই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি এখনো।’

ইউরোপীয় ইউনিয়নে বহু বছর বলকান অঞ্চলের কোনো দেশ নেই। নতুন করে এ অঞ্চল নিয়ে এখন তারা ভাবছে। যুক্তরাষ্ট্র ভারতের কর্তৃত্বপরায়ণ নেতার সঙ্গে নিরাপত্তার সম্পর্ক জোরদার করতে চায়। এমনকি প্রায় সমাজচ্যুত সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমানের প্রতিও পশ্চিমাদের প্রীতি ফিরে এসেছে।

চীন এখন আফ্রিকা, আরব উপদ্বীপ এবং বৈশ্বিক দক্ষিণকে কাছে টানার চেষ্টা করছে। তারা একটা সাহসী বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা গঠনের স্বপ্ন দেখাচ্ছে, ব্রিকসের পরিধি বাড়ানো এবং এবং বৈষম্যহীন জি-২০ এর কথা বলছে। একঘরে হয়ে যাওয়া রাশিয়া এখন আরও শক্তভাবে ধরতে চাইছে বেইজিং, উত্তর কোরিয়া এবং সমভাবাপন্ন বেয়াড়া দেশগুলোর হাত।

নতুন এই বিশ্বব্যবস্থা বিদ্যমান বৈশ্বিক কৌশল, আইন ও অর্থনৈতিক কাঠামোর খোলনলচে পাল্টে দিতে চায়। কিন্তু একই সঙ্গে এটি ভেতরে-ভেতরে বিশৃঙ্খল, সংশয়পূর্ণ ও বিপজ্জনক, অস্পষ্ট, কপট ও বৈপরীত্যে ভরা। আর হ্যাঁ, বিদায় বলতে হতে পারে ১৯৪৫–পরবর্তী ধ্যানধারণাকে, যা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, আন্তর্জাতিক বিচার আদালত ও পশ্চিমাদের নেতৃত্বে গঠিত আইএমএফ, বিশ্বব্যাংক এবং বিশ্বের ধনী দেশগুলোর জোট জি-ও কে আন্তর্জাতিক সম্পর্কের কেন্দ্রে এনেছিল।

সংক্ষেপে বলতে গেলে, এখন যা চলছে তা ত্রিমুখী প্রতিযোগিতা। মার্কিন প্রভাবিত বিশ্বব্যবস্থার (গণতান্ত্রিক, উদার, সংশয়বাদী) বিপরীতে চীনের নেতৃত্বে একটি উদীয়মান ব্যবস্থা (কর্তৃত্বপরায়ণ, বাণিজ্যিক, আজ্ঞাবাহী)। তৃতীয় যে ধারাটি আছে, সেটি অমন যুদ্ধংদেহী নয়। নাইজেরিয়া, ব্রাজিল এবং ইন্দোনেশিয়ার মতো খুব দ্রুত এগিয়ে চলা দেশগুলো চায় জাতিসংঘকেন্দ্রিক জোটে অপেক্ষাকৃত দরিদ্র, কম উন্নত দেশগুলোর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে। ব্রিজটাউন ঋণমুক্তি উদ্যোগের একটি উৎকৃষ্ট উদাহরণ। যদিও এর সুফল কতটা পাওয়া যাবে, তা এখনো নিশ্চিত নয়।

কোনো কিছুই নির্ধারিত নয় এখনো। একুশ শতক কীভাবে পরিচালিত হচ্ছে, কে চালাচ্ছে, সেই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি এখনো। তাই প্রয়োজন ভয়ভীতি এবং প্রাধান্যের কথা মাথায় রেখে সরকারগুলোর মধ্যে একটা হুড়োহুড়ি দেখা যাচ্ছে। তারা নতুন জোট সৃষ্টি, নিরাপত্তা জোটের বিস্তার, আর্থিক ও বাণিজ্যিক ব্লকে যোগ দেওয়ার প্রতিযোগিতায় আছে। প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন আইকেনবেরি বলেন, রাশিয়ার ইউক্রেন দখলের পর বিশ্বের বড় শক্তিগুলোর মধ্যে জোট গড়ার উদ্যোগ মাথাচাড়া দিয়ে ওঠে। বৈদেশিক নীতির সাফল্য অথবা ব্যর্থতা নির্ভর করছে কার পক্ষে কত বড় জোট আছে।

গেল সপ্তাহে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন, ‘পৃথিবী নতুন একটা আন্তর্জাতিক ব্যবস্থার দিকে এগোচ্ছে। বিশ্বকে আমেরিকা বানানোর যে প্রকল্প তা ব্যর্থ হয়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, একটা ফাটল ঘনিয়ে এসেছে। বিচ্ছিন্নতার বিপরীতে ইউরোপীয় ইউনিয়নের জবাব একত্র হওয়ার চেষ্টাকে জোরালো করা। তবে বলকান অঞ্চলের ছয়টি দেশ এবং ইউক্রেন ও মলদোভাকে যুক্ত করা বা ইইউর নিজস্ব বলয় তৈরিতে অভ্যন্তরীণ সংস্কারের যে চেষ্টা, তার পেছনে পরোপকারের কোনো চিন্তা নেই। আছে রাশিয়া ও চীনের প্রভাব মোকাবিলার চেষ্টা। এই জোটে সম্প্রতি ফিনল্যান্ড ও সুইডেন যোগ দিয়েছে।

চীন একটি বিকল্প ব্যবস্থা চায়, প্রয়োজনে জোর খাটিয়ে। দেশটি সফলভাবে জি ২০–তে আফ্রিকান ইউনিয়নকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে প্রচার চালিয়েছে। এর মধ্যে পাঁচ দেশের জোট ব্রিকসে ইরান, সৌদি আরব, আর্জেন্টিনা, ইথিওপিয়া, মিসর এবং সংযুক্ত আরব আমিরাতকে যুক্ত করেছে। আরব বিশ্বে সম্পর্ক গড়ে, চীন সিরিয়ার স্বৈরশাসক বাশার আল–আসাদকে রাজকীয় সংবর্ধনা দিয়েছে গেল সপ্তাহে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশ্রয় দেওয়া, ভিয়েতনামের কমিউনিস্টদের সঙ্গে দেখা করা ও শুভেচ্ছা বিনিময়, জিম্মি বিনিময়ের মাধ্যমে ইরানের সঙ্গে আলোচনার পথ খোঁজা, সৌদি ও ইসরায়েল ইস্যুতে প্রজ্ঞার পরিচয় দেওয়ার মাধ্যমে জো বাইডেন ঝেঁটিয়ে বিদায় করেছেন ট্রাম্পের ‘কোনো বিশ্বব্যবস্থা নেই’ মতবাদ। তাঁকে সাবেকি বলতে পারেন, তবে বাইডেনের জন্য জি-৭, যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য, কানাডা, ইতালি এবং জাপান মুক্ত বিশ্বের নেতৃত্বে আছে।

চীন একটি বিকল্প ব্যবস্থা চায়, প্রয়োজনে জোর খাটিয়ে। দেশটি সফলভাবে জি ২০–তে আফ্রিকান ইউনিয়নকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে প্রচার চালিয়েছে। এর মধ্যে পাঁচ দেশের জোট ব্রিকসে ইরান, সৌদি আরব, আর্জেন্টিনা, ইথিওপিয়া, মিসর এবং সংযুক্ত আরব আমিরাতকে যুক্ত করেছে। আরব বিশ্বে সম্পর্ক গড়ে, চীন সিরিয়ার স্বৈরশাসক বাশার আল–আসাদকে রাজকীয় সংবর্ধনা দিয়েছে গেল সপ্তাহে।

চীন তার আঞ্চলিক জোট নয় সদস্যের সাংহাই কো–অপারেশন অর্গানাইজেশনকে দেখভাল করছে। এর মধ্যে রয়েছে রাশিয়া, ভারত ও পাকিস্তান। ইরান গত জুলাইয়ে এই ক্লাবে যুক্ত হয়েছে। বেইজিং বৈশ্বিক অর্থকাঠামোকে ঢেলে সাজাতে চায়। এ জন্য তারা কাজে লাগাতে চায় ওয়ার্ল্ড ব্যাংকের আদলে তৈরি এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্ট ব্যাংক।

তারপরও চীন যা দিতে চায়, তাতে স্বেচ্ছাচারিতা আছে, আছে গণতান্ত্রিক পদ্ধতিতে জবাবদিহির অভাব। কোনো সন্দেহ নেই, কাঠামোগত সংস্কার প্রয়োজন। জাতিসংঘ ব্যবস্থায় চিড় ধরেছে। নিরাপত্তা পরিষদের অবস্থা মর মর। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন রাজনৈতিক যুদ্ধের ময়দান।

গার্ডিয়ান–এ প্রকাশিত। ঈষৎ সংক্ষেপিত অনুবাদ

● সিমন টিসডাল দ্য গার্ডিয়ান–এর কলাম লেখক ও আন্তর্জাতিক সম্পাদক