কবিতা

একুশে ফেব্রুয়ারি সকল মানুষের জন্য

একুশে ফেব্রুয়ারি শুধু বাংলাদেশির নয়সে যে সকল বাঙালির—যেখানেই তারা থাক না! একুশে ফেব্রুয়ারি শুধু বাংলাভাষীর নয়সে যে সকল ভাষাভাষীর—যেখানেই তারা থাক না!আরবি, রোমান, সিরিলিক;হায়ারগ্লিফিকস—বর্ণমালা, হরফ, চিত্রাক্ষরযেভাবেই লেখা হোক না—ক্রিওল, কোয়ান, পিজিনভাষা, মানভাষাঅপভ্রংশ, অপভাষাযে ভাষার যোগেই যোগাযোগ করা হোক না—জাতি, উপজাতি, আদিবাসী—জাতি-ধর্ম-বর্ণ-নারী-পুরুষনির্বিশেষেযে ভাষাভাষীই তারা হোক নাজীবন্ত বিপন্ন বা মুমূর্ষুএকুশে ফেব্রুয়ারি সকল ভাষার জন্য। একুশে ফেব্রুয়ারি তো সকল মানুষের জন্য। ০৯ ফেব্রুয়ারি ২০১০মুহাম্মদ হাবিবুর রহমান: তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা। সাবেক প্রধান বিচারপতি।