চি ঠি প ত্র

নিম্নমানের পণ্যবাজারে নানা রকমের বিলাসদ্রব্যের ছড়াছড়ি। ইলেকট্রিক্যাল দ্রব্য থেকে সিরামিক, খেলনা, জুতা—কী নেই! এই পণ্যগুলো ‘চীনা পণ্য’ হিসেবে চিহ্নিত হচ্ছে। দামও খুবই কম। আমরা জানি, বর্তমানে চীন থেকেই সবচেয়ে বেশি পণ্য আমদানি করা হয়ে থাকে। কিন্তু পণ্যগুলোর মান অত্যন্ত খারাপ। এক-দুই দিন থেকে মাস খানেক টেকে। এগুলোর আবার কোনো গ্যারান্টিও নেই। অনেকেই স্বল্পমূল্যের জন্য কিনে প্রতারিত হচ্ছে।স্বল্পমূল্যের এসব পণ্য হাজার হাজার বৈদেশিক মুদ্রায় কিনে দেশের সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই এসব নিম্নমানের পণ্য আমদানি না করে দেশেই এই বিপুল পরিমাণ টাকা বিনিয়োগ করে শিল্প প্রতিষ্ঠা করে দেশকে যেমন স্বাবলম্বী করা যায়, তেমনি করা যায় কর্মসংস্থান। আশা করি, নীতিনির্ধারকেরা নিম্নমানের পণ্য আমদানির ক্ষেত্রে নিরুৎসাহী করে দেশেই শিল্প গড়ে তুলতে বিশেষ নীতিমালা প্রণয়ন করবে ও প্রণোদনা ঘোষণা করবে। মো. ইফতেখার রহমান, শিক্ষক বিয়াম ল্যাবরেটরি স্কুল, নওগাঁ।md_iftekharrahman@yahoo.comফলপ্রসূ শিক্ষার জন্যকোনো দেশের শিক্ষাব্যবস্থার পরিমাণগত দিকের পাশাপাশি যদি গুণগত মানের দিকে জোর দেওয়া হয়, তখন সে শিক্ষা সবচেয়ে বেশি কার্যকর ও ফলপ্রসূ হয়। সেই সঙ্গে দেশের তৃণমূল পর্যায়ের জনগণ থেকে শুরু করে সবাই উপকৃত হয়। আমাদের বর্তমান শিক্ষাব্যবস্থায় বিভিন্ন সময়ে ঐতিহ্যগতভাবে শুধু পরিমাণগত দিক থেকেই জোর দেওয়া হয়। শিক্ষাবিজ্ঞানে যাঁরা কাজ করেন তাঁদের মতে, শিক্ষার দুটি দিক রয়েছে। একটি হলো গুণগত, আরেকটি পরিমাণগত। গুণগত দিক হলো শিক্ষার্থীরা কতটুকু শিক্ষা অর্জন করতে পারল, অর্জন অনুযায়ী নিজেরা কতটুকু পালন করতে পারল, জাতীয় উন্নয়নে অর্জিত শিক্ষা দ্বারা কতটুকু অবদান রাখতে পারল ইত্যাদি। আর পরিমাণগত দিক হলো দেশে শিক্ষার্থীর সংখ্যা কত, বিদ্যালয়ের সংখ্যা কত, প্রতিটি বিদ্যালয়ে চেয়ার-টেবিলের সংখ্যা কত ইত্যাদি।আমাদের শিক্ষাব্যবস্থা যাঁদের দ্বারা পরিচালিত, তাঁরা কখনো ভেবেও দেখেননি গুণগত দিকটা কী? শুধু পরিমাণ বৃদ্ধি নিয়ে ব্যস্ত। প্রাথমিক স্তরের কথা যদি বলা যায়, তবে দেখা যায় সেখানে শিক্ষকদের নিয়োগ হয় ‘ওপেন সিক্রেট’ কুনীতি অবলম্বন করে। অর্থাৎ আগে থেকেই একটা মোটা অঙ্কের টাকা নির্ধারিত থাকে। আর গুণ বা দক্ষতা থাকুক বা না থাকুক, যারা লবি ভালো করতে পারে তাঁরাই নিয়োগ পান। এতে শুধু শিক্ষকদের সংখ্যাই বৃদ্ধি পায়, কোনো গুণ বা দক্ষতা বৃদ্ধি পায় না। আবার বিশেষ কোটা থাকায় এখানেও সংশ্লিষ্ট কোটার অধিকারীকে নিয়োগ দিতে বাধ্য থাকতে হয়। অভিজ্ঞতা বা মানের প্রশ্ন অনেক পরের কথা। এ তো গেল শিক্ষকদের অবস্থা। সম্প্রতি প্রধানমন্ত্রী এক হাজার ৬২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার কথা বলেন। অথচ পত্রিকায় প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, মন্ত্রী-সাংসদদের রেজামন্দি (পছন্দ-অপছন্দ) ও প্রত্যেকের রাজনৈতিক ভাগাংশ (প্রত্যেক সাংসদ তিনটি প্রতিষ্ঠান ইচ্ছামতো মঞ্জুর করবেন) ভিত্তিতে এমপিওভুক্ত করা হয়। এভাবে কৌশল হোক বা কুকৌশল শিক্ষায় শুধু পরিমাণগত দিকই বৃদ্ধি পাচ্ছে। এটাকেই আবার বিভিন্ন রং ও তুলি দিয়ে শিক্ষায় উন্নয়ন হয়েছে বলে দেখানো হয়। দিনে দিনে আমরা শিক্ষার গুণগত দিক থেকে কতটুকু দূরে সরে এসেছি, তা একবারও ভেবে দেখিনি। প্রশ্ন হলো, আমরা কি কখনো কার্যকর ও ফলপ্রসূ শিক্ষা দেখতে পাব না? উন্নত দেশগুলোর দিকে লক্ষ করলে দেখা যায়, তাদের শিক্ষাপ্রতিষ্ঠান কত বা শিক্ষার্থী কত—এসবের চেয়ে প্রত্যেক শিক্ষার্থীকে উত্তম ও কার্যকর শিক্ষা দেওয়ার ওপর বেশি জোর দেওয়া হয়। ফলে সার্টিফিকেটের ফলাফল যেমনই হোক, সেসব শিক্ষার্থী তাদের শিক্ষা সমাপ্ত করার আগেই ভালো কোনো কাজে নিয়োজিত হয়ে জাতীয় উন্নয়নে অবদান রাখে। আর আমরা দিন দিন শুধু এ+ বৃদ্ধি করছি। অথচ হাজার হাজার এ+ পাওয়ার পরও না পারছে ভালো কোনো বৃত্তি নিয়ে দেশের অর্থনীতি ও জাতীয় উন্নয়নে অবদান রাখতে, না পারছে বেকারত্ব কমাতে। এর প্রধান কারণ হলো, শিক্ষার্থীদের কোনো সময় গুণগত শিক্ষার ওপর জোর না দেওয়া। চীন বা জাপানের দিকে তাকালেই ব্যাপারটা আরও স্পষ্টভাবে বোঝা যায়। আর কত দিন আমরা স্কুল বৃদ্ধি করব, বৃদ্ধি করব শিক্ষকের সংখ্যা? আমরা কি শিক্ষকের দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধি করব না? উপযুক্ত প্রশিক্ষণের অভাবে একজন শিক্ষক শ্রেণীতে ঠিকমতো পাঠদান দিতে পারেন না। বঞ্চিত হয় সব মেধাবী মুখ, বঞ্চিত হয় একটি আগামী প্রজন্ম। আমরা কি পারি না শিক্ষার মানোন্নয়নে যোগ্য শিক্ষকদের বাছাই করতে, তাঁদের দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করতে, বিষয় বিশেষজ্ঞদের মতামত নিয়ে পাঠদান করতে এবং শিক্ষা মনোবিজ্ঞানীদের তত্ত্ব অনুযায়ী শিক্ষার্থীদের জীবনমুখী ও ব্যবহারিক শিক্ষা দিতে? জাতীয় শিক্ষার প্রতি একটু যত্নবান হলেই আমরা পারি এ কাজগুলো করতে। শুধু ডিজিটাল বা এনালগের স্লোগান না দিয়ে বাস্তব বিশ্বায়নের সঙ্গে পাল্লা দিতে প্রয়োজন উন্নত পাঠ্য-উপকরণ, মানসম্পন্ন ও যুগোপযোগী পাঠ্যবই। এ ব্যাপারে শিক্ষা গবেষক ও বিশেষজ্ঞদের মতামত কাজে লাগালেই শিক্ষার গুণগত বিষয়টি নিশ্চিত করা অতি সহজ হয়। আবু হানিফঢাকা বিশ্ববিদ্যালয়।রাস্তা সংস্কার চাইপ্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সিলেট বিভাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা হবিগঞ্জ। এই জেলার প্রাণকেন্দ্র হলো চৌধুরীবাজার। হবিগঞ্জ শহরের শেষ প্রান্তে খোয়াই নদীর তীরে এই ঐতিহ্যবাহী বাজারটির অবস্থান। জেলার মধ্যে সবচেয়ে বড় এই বাজারে কাঁচামাল, ফলমূল, গৃহস্থালির জিনিসপত্রসহ অন্যান্য জিনিস খুচরা ও পাইকারি বিক্রি করা হয়। প্রতিদিন এই বাজারে জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার মানুষ জিনিসপত্র ক্রয়-বিক্রয় করার জন্য আসেন। পাইকারি ব্যবসায়ীদের জন্য বাজারটি শুধু হবিগঞ্জ জেলায় নয়, আশপাশের অন্যান্য জেলায়ও প্রসিদ্ধ। কিন্তু পরিতাপের বিষয়, এই বাজারের প্রধান রাস্তাটির অবস্থা অত্যন্ত নাজুক। চৌধুরী বাজারের পয়েন্ট থেকে খোয়াই মুখ পর্যন্ত রাস্তাটি এতই খারাপ যে হেঁটে চলাচল করাই কষ্টসাধ্য। প্রতিদিন এখানে অনেক মালবাহী গাড়ি আসে। ফলে বাজারে আসা ক্রেতা-বিক্রেতাসহ অন্যান্য মানুষকে খুব বিড়ম্বনার মুখোমুখি হতে হয়।এমতাবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন, অত্র এলাকার মানুষের প্রাণের দাবি এই চৌধুরী বাজার রাস্তাটি সংস্কারের জন্য সুনজর কামনা করছি।এম এ এম জিহাদচৌধুরী বাজার, হবিগঞ্জ।