দায়িত্বজ্ঞানহীনদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ালেখার সুযোগ উত্তরোত্তর বাড়ছে, এটা নিঃসন্দেহে প্রশংসনীয়। অথচ এই সময় দেশের একটি প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বক্তব্যে বিস্মিত গোটা দেশ। গত মঙ্গলবার বিভিন্ন জাতীয় দৈনিকের সংবাদ পড়ে যারপরনাই আশ্চর্য হয়েছিলাম। সংবাদটি এ রকম—বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে প্রগতিশীল ছাত্র জোটের আন্দোলনের পরিপ্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন, গরিবের জন্য কোনো উচ্চশিক্ষা নয়। তিনি আরও বলেছেন, দেশের ‘সিলেক্টেড পিপল’ উচ্চশিক্ষা গ্রহণ করবে। তিনি গরিব শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা না করার পরামর্শ দেন। একজন উপাচার্য কীভাবে এমন কথা বলতে পারেন! বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সরকার অনেক টাকা ভর্তুকি দিয়ে আসছে, যাতে উচ্চশিক্ষা সব শ্রেণীর শিক্ষার্থীর জন্য অবারিত রাখা যায়। কিন্তু উপাচার্য বললেন, দেশের সিলেক্টেড পিপল উচ্চশিক্ষা গ্রহণ করবে। জানতে ইচ্ছা করে, এ দেশে সেসব সিলেক্টেড পিপল কারা হবে? এই বাছাইয়ের কী তরিকা?ইমন রহমানশিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।emonju35@gmail.com