ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবাধে মাদক সেবনকারীদের দৌরাত্ম্য চলছে, বিশেষ করে শহীদুল্লাহ হলের আশপাশে এবং শহীদ মিনারের পাদদেশে অনেককে প্রকাশ্যে মাদক সেবন করতে দেখা যাচ্ছে। এই মাদকসেবীর অধিকাংশই রিকশাচালক ও টোকাই। এ ছাড়া সোহরাওয়ার্দী উদ্যানটিতে মাদক সেবনসহ নানা অসামাজিক কর্মকাণ্ড চলছে। এর মধ্যে বিভিন্ন সময় শিক্ষার্থীদের মুঠোফোন, ব্যাগ চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। তাই কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নিতে দৃষ্টি আকর্ষণ করছি।মো. রইছ উদ্দীন রিয়ালশিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়স্যার এ এফ রহমান হল।