সংশোধনী

গতকাল প্রথম আলোয় ‘সংসদ চত্বরে টেন্ডারবাজ’ শীর্ষক সম্পাদকীয়তে দুটি জায়গায় আইনমন্ত্রীর পুত্রের স্থলে আইন প্রতিমন্ত্রীর পুত্র ছাপা হয়েছে। এই টেন্ডার জমার সঙ্গে আইন প্রতিমন্ত্রীর পুত্রের কোনো সম্পর্ক নেই। এ জন্য আমরা দুঃখিত। বি.স.