আটঘর হাটে বিভিন্ন আকারের মাছ ধরার ছোট চাঁই নিয়ে বসেন বিক্রেতারা। স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, শতবর্ষী আটঘর হাটকে কেন্দ্র করে বিভিন্ন পণ্যের পসরা বসে এ এলাকায়। বেচাকেনা চলে নানা ধরনের জিনিসপত্র। মাছ ধরার চাঁইয়ের হাট এমনই একটি। বর্ষা আসছে। খাল, বিল, নালা, জলাশয়ে মাছ ধরতে এখন এসব চাঁইয়ের চাহিদা বাড়ছে। বাঁশের কঞ্চি দিয়ে বানানো হয় চাঁই। আকার ও মানভেদে প্রতিটি চাঁই ১২০ থেকে ২০০ টাকায় বিক্রি হয়। কল্যাণকাঠি, বৈঠাকাঠাসহ আশপাশের এলাকা থেকে বিক্রেতারা এ চাঁই আটঘর হাটে আনেন। আটঘর, নেছারাবাদ উপজেলা, পিরোজপুর, ১৩ মে।
