ঈদের ছুটিতে চিড়িয়াখানায়

ঈদের ছুটিতে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় ভিড় করেছেন দর্শনার্থীরা। নানা ধরনের পশুপাখি দেখতে নানা বয়সী মানুষের ঢল নেমেছে। পশুপাখি রাখা খাঁচার সামনে দর্শনার্থীদের জটলা। কেউ কিছুক্ষণ অবস্থান করে সময় নিয়ে দেখছেন, কেউবা একটু দেখেই ছুটছেন অন্য পশুপাখি দেখার জন্য। কেউ কেউ প্রাণীদের সঙ্গে সেলফি তুলছেন। আবার ফুটবল খেলা দেখিয়ে দর্শনার্থীদের মাতিয়ে রেখেছে দুই হাতি। চিড়িয়াখানার ভেতরে মিনি শিশুপার্কে আনন্দে মেতেছে শিশুরা। খেলনা ঘোড়া, ট্রেন ও স্লিপারে চড়েছে তারা। চিড়িয়াখানার ভেতরের রাস্তাগুলো মানুষে পূর্ণ। শিশু-কিশোর, তরুণ-তরুণী, মধ্যবয়সী, বৃদ্ধ—সব বয়সী মানুষ ভিড় করেছেন চিড়িয়াখানায়।
ঈদের ছুটিতে জাতীয় চিড়িয়াখানার প্রবেশপথে দর্শনার্থীদের ভিড়
ঈদের ছুটিতে জাতীয় চিড়িয়াখানার প্রবেশপথে দর্শনার্থীদের ভিড়
জিরাফের সঙ্গে সেলফি তুলছেন দুই তরুণ
জিরাফ দেখতে খাঁচার সামনে দর্শনার্থীদের ভিড়
ফুটবল খেলা দেখিয়ে দর্শনার্থীদের মাতিয়ে রেখেছে দুই হাতি
উটপাখির ছবি তুলছে দর্শনার্থীরা
পেলিকন পাখির ছবি তুলছের এক ব্যক্তি
চিড়িয়াখানার ভেতরের শিশুপার্কে শিশুরা
খেলনা ট্রেনে বসে আনন্দে মেতেছে শিশুরা
ট্রেনে ওঠার জন্য অভিভাবক ও শিশুদের লাইন
খেলনা ঘোড়ার ওপর চড়ে শিশুদের আনন্দ
শিশুপার্কে স্লিপার লাইন ধরে উঠছে শিশুরা
ঈদের ছুটিতে দর্শনার্থীদের ভিড়