গণটিকার দ্বিতীয় ডোজের জন্য কেন্দ্রে কেন্দ্রে ভিড়

সারা দেশে গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল আটটা থেকে এ কার্যক্রম শুরু হয়। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় থাকতে হচ্ছে টিকাগ্রহীতাদের। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।

টিকা নেওয়ার জন্য সকাল থেকে দীর্ঘ লাইনে অপেক্ষায় নারীরা। ৭ নম্বর ওয়ার্ডের অশোকতলা কাউন্সিলর অফিস, কুমিল্লা সদর
ছবি: এম সাদেক
করোনার টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য অপেক্ষা। সুন্দলপুর মডেল ইউনিয়ন পরিষদ কার্যালয়, দাউদকান্দি, কুমিল্লা
তীব্র রোদের মধ্যে টিকার দ্বিতীয় ডোজ নিতে নারী-পুরুষের ভিড়। অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া
আজ মঙ্গলবার সকাল আটটা থেকে করোনার টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। সুন্দলপুর মডেল ইউনিয়ন পরিষদ কার্যালয়, দাউদকান্দি, কুমিল্লা
দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার আগে তালিকায় নাম লেখাচ্ছেন লোকজন। সিটি করপোরেশন ওয়ার্ড, খুলনা
গণটিকার দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য দুর্গম এলাকা থেকে টিকাকেন্দ্রে আসা পাহাড়ি নারীদের ভিড়। দীঘিনালা, খাগড়াছড়ি
গণটিকা দেওয়া হবে—এ খবর জেনে খুব সকালে এসেই অপেক্ষা। রানি দয়াময়ী উচ্চবিদ্যালয়, রাঙামাটি
টিকা নিতে আসা নানা বয়সী মানুষ ভিড়, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স, গোয়ালন্দ, রাজবাড়ী।
রংপুরে করোনার টিকার দ্বিতীয় ডোজ পেতে টিকাকেন্দ্রে লাইন ধরে দাঁড়িয়ে আছেন লোকজন। মুখে মাস্ক নেই অনেকের। আদর্শ উচ্চবিদ্যালয়, রংপুর
সারা দেশে শুরু হয়েছে করোনার গণটিকার দ্বিতীয় ডোজ প্রদান, টিকা নিতে মানুষের ভিড়। গুড়িপাড়া গোলজারবাগ উচ্চবিদ্যালয়, রাজশাহী
প্রচণ্ড গরমের মধ্যে কক্সবাজারের মহেশখালীর দ্বীপ ইউনিয়ন মাতারবাড়ির টিকাকেন্দ্রের বাইরে দাঁড়িয়ে থাকতে না পেরে কেন্দ্রের একটি কক্ষে বসে অপেক্ষা করছেন লোকজন
গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। টিকা পেতে চেয়ারে বসে অপেক্ষা। উত্তর কাট্টলী জয়তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চট্টগ্রাম
গণটিকার দ্বিতীয় ডোজ পেতে কেন্দ্রের বাইরে অপেক্ষা। মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা