গাড়ির যন্ত্রাংশের সমাহার

পুরোনো লোহা নয়। বিভিন্ন ধরনের গাড়ির পুরোনো যন্ত্রাংশ সাজিয়ে রাখা হয়েছে দোকানে দোকানে। নতুন যন্ত্রাংশের তুলনায় দাম কম বলে এসব পণ্যের চাহিদা অপেক্ষাকৃত বেশি। তাই অচল গাড়ির সচল যন্ত্রাংশ কিনে এখানে বিক্রি করেন ব্যবসায়ীরা। বিশেষ করে ব্যক্তিগত গাড়ি ও মাইক্রোবাসের সব ধরনের যন্ত্রাংশ বিক্রি হলেও বাস ও ট্রাকের জিনিসও এখানে পাওয়া যায়। জাপান ও ভারতে তৈরি গাড়ির সব যন্ত্রাংশ এখানে পাওয়া যায় বলে জানান ব্যবসায়ীরা। সম্প্রতি চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায়।

গাড়ির ইঞ্জিনের যন্ত্রাংশ সাজিয়ে দোকানে বসে আছেন এক বিক্রেতা
গাড়ির ইঞ্জিনের যন্ত্রাংশ সাজিয়ে দোকানে বসে আছেন এক বিক্রেতা
সরু গলির দুই পাশের যন্ত্রাংশের দোকানের সারি
বিভিন্ন রকমের গাড়ির ইঞ্জিন বিক্রির জন্য রাখা হয়েছে দোকানের পাশে সড়কে
যন্ত্রাংশ পরিষ্কারের কাজ করছে এক শিশু
দোকানে ওপর-নিচে সবখানে রাখা বিভিন্ন ধরনের গাড়ির যন্ত্রাংশ
সারিবদ্ধ রাখা গাড়ির চাকার বিভিন্ন যন্ত্রাংশ
গাড়িতে ব্যবহৃত আয়না
দোকানজুড়ে রাখা গাড়ির যন্ত্রাংশের মাঝখানে কোনোভাবে বসে আছেন এক ব্যবসায়ী
শুধু যন্ত্রাংশ নয়, যন্ত্রাংশ লাগানোর নানা সরঞ্জামও বিক্রি হয় এখানে
বিক্রির জন্য সাজিয়ে রাখা বিভিন্ন আকারের স্ক্রু
গাড়ির জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ দেখছেন এক ক্রেতা
সব ধরনের গাড়ির দামি যন্ত্রাংশ এভাবে সারিবদ্ধভাবে রাখা হয় দোকানের বাইরে