আইডার পরে লুইজিয়ানা

ঘূর্ণিঝড় আইডার আঘাতের পরবর্তী চিত্র

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় ঘূর্ণিঝড় আইডা স্থানীয় সময় গত রোববার মেক্সিকো উপকূল দিয়ে এসে আছড়ে পড়ে। এ সময় এর গতি ছিল ঘণ্টায় ১৫০ মাইল। আইডাকে ‘চার ক্যাটাগরির’ ঘূর্ণিঝড় হিসেবে আখ্যায়িত করা হয়।

লুইজিয়ানায় ঘূর্ণিঝড় আইডার আঘাতে রাস্তাঘাট পানিতে ডুবে যায়।
ছবি: রয়টার্স
লুইজিয়ানায় ঘূর্ণিঝড় আইডা আঘাতে পর পানিতে ডুবে যাওয়া গাড়ি টেনে ওঠানোর চেষ্টা করছেন একজন।
লুইজিয়ানায় ঘূর্ণিঝড় আইডার আঘাতে সড়ক পানিতে প্লাবিত হয় ও গাছপালা ভেঙে পড়ে।
ঘূর্ণিঝড় আইডার আঘাতে লুইজিয়ানা বন্যায় প্লাবিত হওয়ায় লোকজনকে তাদের বাড়ি থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সহায়তা করছেন স্বেচ্ছাসেবীরা।
ঘূর্ণিঝড় আইডার প্রভাবে লুইজিয়ানা বন্যায় প্লাবিত হলে পোষা প্রাণীদের নিয়ে নিরাপদ স্থানে যাচ্ছেন একজন।
হুইলচেয়ারসহ এক ব্যক্তিকে ট্রাকে ওঠানো হচ্ছে। ঘূর্ণিঝড় আইডার প্রভাবে লুইজিয়ানায় ঘরবাড়ি বন্যাপ্লাবিত হলে লোকজনকে নিরাপদ স্থানে নিচ্ছেন স্বেচ্ছাসেবীরা।
লুইজিয়ানায় ঘূর্ণিঝড় আইডার আঘাতে সড়ক পানিতে প্লাবিত হয়েছে। ভেঙে পড়েছে গাছপালা।
লুইজিয়ানায় ঘূর্ণিঝড় আইডার আঘাতে ক্ষতিগ্রস্ত একটি ব্যবসাপ্রতিষ্ঠান।
ঘূর্ণিঝড় আইডার আঘাতে ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি
পোষা প্রাণীদের অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য পেডল বোট ব্যবহার করছেন এক দম্পতি।