চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দিবাগত রাত ১১টার দিকে এ বিস্ফোরণে ঘটনাস্থলের আশপাশের অন্তত চার বর্গকিলোমিটার এলাকা কেঁপে ওঠে। আগুন এখনো জ্বলছে। ফায়ার সার্ভিস আগুন নেভানোর চেষ্টা করছে। ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে অভিযানে যোগ দিয়েছে সেনাবাহিনীর একটি দল। ওই ডিপোতে হাইড্রোজেন পার–অক্সাইড নামের বিপুল পরিমাণ দাহ্য রাসায়নিক রয়েছে বলে জানা গেছে।
