জলবায়ুর অচেনা রূপে সংকটে কয়রাবাসী

জলবায়ু পরিবর্তনের প্রভাব বাংলাদেশের দক্ষিণাঞ্চলে তুলনামূলক বেশি—ভাষ্য বিশেষজ্ঞদের। দফায় দফায় ঘূর্ণিঝড়ে দেশের উপকূলীয় অঞ্চলগুলো তছনছ হচ্ছে। আবার খরায় বাড়ছে লবণাক্ততা। দেখা দিচ্ছে সুপেয় পানির সংকট। এতে মানুষের পাশাপাশি ব্যাহত হচ্ছে জলজ প্রাণীর বসবাসের পরিবেশও। ছবিগুলো খুলনার কয়রা উপজেলা থেকে চলতি বছরের বিভিন্ন সময় তুলেছেন সাদ্দাম হোসেন।

প্রতিবছর নদীভাঙনে বিলীন হচ্ছে সহায়-সম্বল।
প্রতিবছর নদীভাঙনে বিলীন হচ্ছে সহায়-সম্বল।
সুপেয় পানির টিউবওয়েল। লবণাক্ত পানির এলাকার মানুষের কাছে এটি অনেক দামি।
গত বছর ঘূর্ণিঝড় আম্পান আঘাত হানায় পানিতে তলিয়ে যায় ঘরটি। সেটি সংস্কারে ব্যস্ত এক নারী।
আম্পানে ঘরহারা অনেক মানুষের ঠিকানা এখনো বাঁধে।
বাঁধ ভেঙে লোকালয়ের মিঠাপানিতে মিশেছে লবণাক্ত পানি। মরে গেছে ঘেরের মাছ।
ঘূর্ণিঝড়ে ভেঙেছে বাঁধ। স্বেচ্ছাশ্রম দিয়ে তা আবার নির্মাণ করা হচ্ছে।
পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট। ভোগান্তিতে মানুষ।
চলতি বছর ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে নদীর পানি জনবসতিতে প্রবেশ করে। ঝুঁকি এড়াতে মালামাল নিয়ে নিরাপদ আশ্রয়ে পাড়ি দিচ্ছে একটি পরিবার।
বাড়িঘর তলিয়ে যাওয়ায় বাস্তুহারা হয়েছে উপকূলের বাসিন্দারা।
তলিয়ে গেছে গ্রামের রাস্তা। এর মধ্যেই ঝুঁকি নিয়ে চলাচল