টিকা কর্মসূচিতে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে আজ মঙ্গলবার সারা দেশে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে করোনাভাইরাসের ৭৫ লাখ ডোজ টিকা দেওয়া হবে। ২৫ বছরের বেশি বয়সী ব্যক্তিরা এই টিকা পাবেন। তবে এ জন্য তাঁদের আগে নিবন্ধন করা থাকতে হবে এবং মুঠোফোনে খুদে বার্তা পেতে হবে। টিকা দেওয়ার ক্ষেত্রে চল্লিশোর্ধ্ব, নারী, প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেওয়া হবে। সারা দেশের টিকাকেন্দ্র নিয়ে ছবির গল্প।ছবি: সাইয়ান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে সারা দেশে করোনাভাইরাসের টিকা কার্যক্রম চলছে। টিকা নিতে সব বয়সের লোকজনের বেশ আগ্রহ দেখা যাচ্ছে। চারিপাড়া মাদ্রাসাকেন্দ্র, দাউদকান্দি, কুমিল্লা।
ছবি: আবদুর রহমান ঢালী
পানছড়ি লতিবান ইউনিয়নের লাম্বাপাড়া থেকে সন্তান কোলে নিয়ে পাঁচ কিলোমিটার পথ পায়ে হেঁটে করোনা টিকা দিতে এসেছেন দুই ত্রিপুরা নারী। তাঁরা জানতেন না টিকা নেওয়ার আগে নিবন্ধন করতে হয়। দুই ঘণ্টা ধরে বসে আছেন নিবন্ধনের জন্য। এদিকে নেটওয়ার্ক না থাকায় নিবন্ধনও করতে পারছেন না তাঁরা। লতিবান ইউনিয়ন পরিষদ ভবন, খাগড়াছড়ি।
শুরু হয়েছে বিশেষ গণটিকা কার্যক্রম। উপজেলার ৯টি ইউনিয়নে সাড়ে ১৩ হাজার টিকা দেওয়ার লক্ষ্য নিয়ে স্বাস্থ্যকর্মীরা অবস্থান করছেন প্রতিটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে। কেন্দ্রগুলোতে সকালে বেশ কিছু নারী-পুরুষ উপস্থিত হন টিকা নিতে। কিন্তু নিবন্ধন না থাকায় তাঁরা টিকা না নিয়েই ফিরে যান। এতে সকাল ১০টার পরই টিকাকেন্দ্রগুলো ফাঁকা হয়ে যায়। সরাইল সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।
ইউনিয়ন পর্যায়ে, পৌরসভা ও সিটি করপোরেশন এলাকায় ওয়ার্ডে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে করোনা প্রতিরোধে গণটিকা দেওয়া শুরু হয়েছে। কিন্তু বিদ্যুৎ না থাকায় ও টিকা রেজিস্ট্রেশন সার্ভারে সমস্যা হওয়াতে কেন্দ্রে এসে রেজিস্ট্রেশন করতে পারছে না। রেজিস্ট্রেশন না করতে পারা প্রায় ৪০০ আইডি কার্ডের ফটোকপি দেখাচ্ছে রেজিস্ট্রেশন বুথের এক ব্যক্তি। মধ্য গাজীপুর কমিউনিটি ক্লিনিক, চাঁদপাশা ইউনিয়ন, বাবুগঞ্জ উপজেলা, বরিশাল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে লোকজনকে কনফারমেশন বার্তা পাঠাচ্ছে স্বাস্থ্য বিভাগ। পাঁচবাড়িয়া ইলাম উদ্দিন বিদ্যালয় কেন্দ্র, বগুড়া সদর ।
গণটিকা প্রদান কর্মসূচিতে ১৮ বছর থেকে নানা বয়সের মানুষের ভিড়। পাবলিক লাইব্রেরি মাঠ, রংপুর।
করোনা টিকা দিতে নিবন্ধনের কাগজ হাতে লাইনে দাঁড়িয়েছেন অনেকে। মুজগুন্নী নগর স্বাস্থ্যকেন্দ্র, খুলনা
পুরুষদের টিকা দেওয়া হচ্ছে। কুমার সুমিত রায় জিমনেসিয়াম হল, রাঙামাটি।
প্রধানমন্ত্রীর জন্মদিনে গণটিকা নিতে সকাল থেকে অপেক্ষা করেন অনেকে। কিন্তু পরে জানতে পারেন টিকাদান কার্যক্রম শুরু হবে বেলা আড়াইটা থেকে। রাজধানী উচ্চবিদ্যালয়, মানিক মিয়া অ্যাভিনিউ।
টিকা নিতে কুমিল্লা সদর হাসপাতালে নারী-পুরুষের দীর্ঘ লাইন। কুমিল্লা সদর হাসপাতাল।
গণটিকাদানকেন্দ্রে টিকা নিতে আসা মানুষের উপচে পড়া ভিড়। অনেকের মুখে নেই মাস্ক। খাবাশপুর আদর্শ ডিগ্রি কলেজ কেন্দ্রে, মানিকগঞ্জ।
টিকা গ্রহণ করে ফিরে যাচ্ছেন ৯৪ বছর বয়সী এক বৃদ্ধ নারী। মধ্য গাজীপুর কমিউনিটি ক্লিনিক, চাঁদপাশা ইউনিয়ন, বাবুগঞ্জ, বরিশাল।
বাবার সঙ্গে টিকা নিতে এসেছে একজন প্রতিবন্ধী। মধ্য গাজীপুর কমিউনিটি ক্লিনিক, চাঁদপাশা ইউনিয়ন, বাবুগঞ্জ, বরিশাল।
টিকা গ্রহণ শেষে কেন্দ্রের সামনে ছবি তুলছেন বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় সেমিস্টারের দুই শিক্ষার্থী। বিএম স্কুল কেন্দ্র, বরিশাল নগর।