প্রায় দুই মাস বিরতির পর আবার শুরু হয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম। সংস্থাটি ‘ফ্যামিলি’ কার্ডধারী নিম্ন আয়ের এক কোটি পরিবারের জন্য সুলভমূল্যে পণ্য সরবরাহ শুরু করেছে। এই কার্যক্রম ৫ জুলাই পর্যন্ত চলবে। গতকাল বুধবার রাজধানীর লালমাটিয়া ও উত্তর মুগদাপাড়া এলাকায় টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম নিয়ে ছবির গল্প।