ডিপো যেন ধ্বংসস্তূপ

ভয়াবহ বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপো। শনিবার রাতের এই বিস্ফোরণে এরই মধ্যে ৪৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ। বিস্ফোরণের প্রায় ২৪ ঘণ্টা পর আজ রোববার রাতেও ওই ডিপোতে আগুন জ্বলছে। সেখান থেকে আজও কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের ছবি নিয়ে ডিপোর কাছে অপেক্ষা করছেন তাঁদের স্বজনেরা।
দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে যাচ্ছেন রেড ক্রিসেন্টের কর্মীরা
ছবি: জুয়েল শীল
বিস্ফোরণে ডিপোর নানা অবকাঠামো উড়ে গিয়ে পড়ে আছে বিভিন্ন জায়গায়
ধ্বংসস্তূপে কারও দেহাবশেষ আছে কি না, তা খুঁজে দেখছেন দুই ব্যক্তি
আগুন নেভাতে বিশেষ ধরনের পোশাক পরে তৈরি হচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা
মরদেহের সারিতে স্বজনকে খুঁজতে মুঠোফোনে ছবি দেখাচ্ছেন একজন
ফায়ার সার্ভিসের এক কর্মীর ব্যবহার করা সুরক্ষা হেলমেটটি পড়ে আছে ধ্বংসস্তূপের মধ্যে
স্বামীর মরদেহ খুঁজে পেয়েছেন হাসপাতালে, ছেলে শহীদুল ইসলামের খোঁজে ডিপোর সামনে ছবি হাতে অপেক্ষায় মা আয়েশা
রাসায়নিক পদার্থ যেন সমুদ্রের পানির সঙ্গে না মিশে, সে জন্য ডিপোতে নর্দমায় প্রতিবন্ধকতা তৈরিতে কাজ করছেন সেনাবাহিনীর সদস্যরা
মালামাল সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দুর্ঘটনাস্থল থেকে
মরদেহ উদ্ধার করে এক জায়গায় নিয়ে এসে দাঁড়ান স্বেচ্ছাসেবীরা