ভারী বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে সিলেটের কয়েকটি উপজেলার বিভিন্ন গ্রাম। পানিতে তলিয়ে গেছে বিভিন্ন সড়ক। গোয়াইনঘাট উপজেলা সদর থেকে সিলেটের সঙ্গে যোগাযোগের একমাত্র রাস্তাটি পানিতে ডুবে গেছে। নদ-নদী ও হাওরের পানি উপচে পড়ছে বিভিন্ন এলাকায়। পাহাড়ি ঢলে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন হাওরে তলিয়ে গেছে কৃষকের বোরো ফসল। এই পরিস্থিতিতে অনেকেই ধান কেটে ঘরে তুলছেন।
