আগামী মাসেই শুরু হবে দুর্গোত্সব। এ উত্সবকে সামনে রেখে বেড়েছে প্রতিমাশিল্পীদের ব্যস্ততা। গত বছরের তুলনায় এ বছরে প্রতিমার বায়না বেশি। চাহিদা মেটাতে প্রতিটি মণ্ডপের জন্য দিনরাত কাজ করছেন ১০ থেকে ১৫ জন শিল্পী। গতকাল শনিবার চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকা ঘুরে ছবিগুলো তুলেছেন সৌরভ দাশ।