নালায় মৃত্যুফাঁদ

নগরের বিভিন্ন স্থানের নালা ও খালগুলো এখনো উন্মুক্ত পড়ে আছে। এ বছর তিন মাসের মধ্যে চট্টগ্রাম নগরের বিভিন্ন নালা ও খালে পড়ে নিহত হন চারজন। এর মধ্যে এখনো খোঁজ মেলেনি এক ব্যক্তির মৃতদেহের। এ ছাড়া প্রায় প্রতিদিন এসব নালা ও খালে পড়ে আহত হচ্ছে লোকজন। কিন্তু এর পরও এ ধরনের দুর্ঘটনা রোধে নেওয়া হয়নি তেমন কোনো পদক্ষেপ। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিনই নালা ও খাল পার হচ্ছে নগরবাসী। এতে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা।

নালায় লাল কাপড় দিয়ে সতর্ক করা হয়েছে
নালায় লাল কাপড় দিয়ে সতর্ক করা হয়েছে
খালের এই অংশে পড়ে নিখোঁজ হন একজন। কিন্তু সেই স্থানে এখনো ঝুঁকি নিয়ে  চলাচল করছে লোকজন
খালের ওপর রাখা ছোট ইস্পাত দিয়ে পার হচ্ছে একজন
ছোট ইস্পাতের সেতু দিয়ে দৌড়ে খাল পার হচ্ছে এক শিশু
নগরের বহদ্দারহাটে রয়েছে এমন অনেক খোলা নালা
সড়কের পাশে থাকা নালাটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সড়ক দিয়ে চলাচল করতে হয় লোকজনকে
সড়কে থাকা ঝুঁকিপূর্ণ নালাটি এভাবে ঢেকে রাখা হয়েছে
নগরের প্রায় সব ফুটপাতে এভাবে চলতে হয় লোকজনকে
বহদ্দারহাট এলাকার চাক্তায় খালটি এমন উন্মুক্ত
উন্মুক্ত নালার পাশ দিয়ে অসতর্কভাবে হাঁটছে কয়েকজন