পদ্মা সেতুর দুয়ার খুলল

আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধন করেছেন। মুন্সিগঞ্জের মাওয়া থেকে শরিয়তপুরের জাজিরা পর্যন্ত পদ্মা সেতু দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রমের ফল। দক্ষিণাঞ্চলের মানুষের জীবনযাত্রায় বিশাল ভূমিকা রাখবে এই সেতু। অঞ্চলটির মানুষের বহুদিনের স্বপ্ন শেষে আজ পদ্মা সেতুর দুয়ার খুলে গেছে।

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর সমাবেশস্থলে লাখো মানুষ। শিবচর, মাদারীপুর, ২৫ জুন
ছবি : সাজিদ হোসেন
পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানস্থল থেকে বের হচ্ছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী। ২৫ জুন
শরিয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে মানুষের ভিড়। ২৫ জুন
সুধী সমাবেশে আমন্ত্রিত অতিথিরা। পদ্মা সেতুর মাওয়া প্রান্ত, মুন্সিগঞ্জ, ২৫ জুন
পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতুর মাওয়া প্রান্ত, মুন্সিগঞ্জ, ২৫ জুন
পদ্মা সেতুর উদ্বোধনের পর বিমানবাহিনীর মহড়া। ২৫ জুন।
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বিমানবাহিনীর মহড়া। মাওয়া প্রান্ত, মুন্সিগঞ্জ, ২৫ জুন
প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ছবি–সংবলিত ব্যানার নিয়ে হেলিকপ্টারের মহড়া। মাওয়া প্রান্ত, মুন্সিগঞ্জ। ২৫ জুন
ফলক উন্মোচনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী পদ্মা সেতুর উদ্বোধন করার পর পর রঙিন ধোঁয়া আকাশে উড়ানো হয়। মাওয়া প্রান্ত, ২৫ জুন