পশুর হাটের চালচিত্র

দুই দিন পর পবিত্র ঈদুল আজহা। ঈদ সামনে রেখে দেশের বিভিন্ন জায়গায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। ক্রেতা ও বিক্রেতার ভীড়ে জমজমাট হাটে চলছে কেনাবেচা। পছন্দের পশু কিনে বাড়ি ফিরছেন অনেকেই। তবে কোথাও কোথাও হাটে পশু এসেছে ভালোই, ক্রেতাদের দেখা নেই। দেশের বিভিন্ন জায়গার পশুর হাটের চালচিত্র নিয়ে এই আয়োজন:
হাট থেকে পছন্দের গরু কেনার পর বাড়িতে নেওয়ার জন্য পিকআপ ভ্যানের দিকে নিয়ে যাচ্ছেন ক্রেতারা। গাবতলী এলাকায়, ঢাকা
ছবি: তানভীর আহাম্মেদ
বন্যার কারণে এখনো হাট জমে উঠেনি। ঈদ ঘনিয়ে এলেও ক্রেতা সমাগম একেবারেই কম। তবুও বিক্রির আশায় কোরবানির গরু সাজিয়ে রেখেছেন ব্যবসায়ী ও বেপারিরা। কাজিরবাজার, সিলেট
ঈদুল আজহার আগে বিক্রির জন্য ব্যবসায়ী ও কৃষকেরা ছাগল নিয়ে হাটে এসেছেন। সদর উপজেলা, ফরিদপুর
চট্টগ্রামের সাগরিকা পশুর হাটে কোরবানির জন্য পশু কেনার জন্য ভিড় করেছেন মানুষ
ক্রেতাদের দৃষ্টি আকর্ষনের জন্য গরুর শিং রঙ করা হয়েছে। কাজিরবাজার, সিলেট
ক্রেতাদের জন্য সারি সারি সাজিয়ে রাখা হয়েছে কোরবানির গরু। কাজিরবাজার, সিলেট
ক্রেতাদের আকৃষ্ট করতে পশুকে সাজানোর জন্য চুমকি, জরি, কাগজের মালা, রঙিন কাপড়ের পসরা সাজিয়ে রেখেছেন এক বিক্রেতা। গাবতলী পশুর হাট, ঢাকা
বগুড়া শহরের সাতমাথা-মাটিডালি সড়কের কালিতলায় পশুর হাট বসেছে। এতে দীর্ঘ যানজটে দুর্ভোগ পোহাতে হচ্ছে শহরবাসীকে। কালিতলা হাট, বগুড়া শহর
বগুড়া শহরে জমে উঠেছে পশুর হাট। হাটে বড় গরুর চেয়ে ছোট আকারের গরুর ক্রেতাই বেশি। কালিতলা হাট, বগুড়া শহর
সড়কের পাশে গো-খাদ্য হিসেবে ঘাস, খড়, ভুসি, খৈল বিক্রির পসরা সাজিয়ে বসেছেন এক বিক্রেতা। কলোনি এলাকা, বগুড়া