উৎসবমুখর পরিবেশে পাকা জুম ধান কাটছেন জুমচাষিরা। এ বছর বৃষ্টি দেরিতে হওয়ায় জুমচাষও পিছিয়ে পড়েছে। ফলন এসেছে একটু দেরিতে। বছরে একবার জুমচাষ হয়। জ্যৈষ্ঠ-আষাঢ়ে পাহাড়ে বোনা ধান ভাদ্র-আশ্বিনে পাকে। জুমচাষ সম্পূর্ণভাবে প্রাকৃতিক পরিবেশের ওপর নির্ভরশীল। রাঙামাটি সদরের বড়াদম বাজার এলাকায় জুমচাষ করেছেন একাধিক পরিবার। সুগন্ধি হরিণবিন্নি ও পাত্তিকি নামের পাহাড়ি ধান কাটা শুরু হয়েছে কয়েক দিন আগে।
