বগুড়ার খেরুয়া মসজিদ

বাংলাদেশের প্রত্ননিদর্শন খেরুয়া মসজিদ। মসজিদের দেয়ালে স্থাপন করা শিলালিপি থেকে জানা যায়, ১৫৮২ সালে জওহর আলী কাকশালের পুত্র মির্জা মুরাদ খান কাকশাল মসজিদটি নির্মাণ করেছেন। প্রাচীন এই মসজিদে নিয়মিত নামাজ আদায় করেন মুসল্লিরা। মসজিদের চার কোণে চারটি মিনার। দেয়ালগুলো চওড়া। চুন-সুরকি দিয়ে গাঁথা হয়েছে পাতলা ইট। দেয়ালটি ১ দশমিক ৮১ মিটার চওড়া। চারটি মিনার ও ছাদের ওপর তিনটি গম্বুজ, পাঁচটি দরজা, চারটি তাক রয়েছে। মসজিদটি বাইরের দিক থেকে উত্তর দক্ষিণে লম্বা। দেয়ালের গাঁথুনিগুলো অত্যন্ত নান্দনিক। মিনার, গম্বুজ, নকশা ও ইটের বৈচিত্র্যময় গাঁথুনিতে গোটা মসজিদটি পথিকের নজর কাড়ছে। মসজিদের সামনের অংশের দেয়ালে ফুল লতাপাতার খোদাই করা নকশা। প্রায় ৫৯ শতাংশ জায়গাজুড়ে মসজিদটির অবস্থান। ৪৪০ বছর ধরে টিকে থাকা মসজিদটি বগুড়া শহর থেকে ২১ কিলোমিটার দূরে শেরপুর উপজেলার খন্দকার টোলায় অবস্থিত।

মসজিদের দেয়ালে স্থাপন করা শিলালিপি। সেখান থেকে জানা যায়, ১৫৮২ সালে জওহর আলী কাকশালের পুত্র মির্জা মুরাদ খান কাকশাল মসজিদটি নির্মাণ করেছেন
মসজিদের দেয়ালে স্থাপন করা শিলালিপি। সেখান থেকে জানা যায়, ১৫৮২ সালে জওহর আলী কাকশালের পুত্র মির্জা মুরাদ খান কাকশাল মসজিদটি নির্মাণ করেছেন
মসজিদের ভেতরে দাঁড়িয়ে ওপরের তাকালে চোখে পড়বে ইটের তৈরি বাহারি কারুকাজ
৪৪০ বছরের ঐতিহ্যবাহী দৃষ্টিনন্দন খেরুয়া মসজিদ
মসজিদের দেয়ালে পোড়ামাটির তৈরি ফুল আকৃতির নকশা
মসজিদের ভেতরে দাঁড়িয়ে আছেন দেখভালের দায়িত্বে থাকা আব্দুস সামাদ। তিনি ১৯৮৮ সাল থেকে মসজিদের দেখভালের দায়িত্ব পালন করছেন
মসজিদের দেয়ালে বাহারি কারুকাজ
ঐতিহ্যবাহী ও দৃষ্টিনন্দন খেরুয়া মসজিদ
মসজিদটির পাঁচটি ফটকের একটি