বগুড়ায় মহাসড়কের কাজ ভোগাবে ঈদযাত্রায়

উত্তরের ঈদযাত্রায় এবারও স্বস্তির আশা নেই। বগুড়ায় চলছে মহাসড়কে চার লেনের কাজ। শহরের তিনমাথা থেকে মহাস্থান পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার সড়কই খানাখন্দে ভরা। তিনমাথায় চলছে রেলওয়ে উড়ালসেতুর নির্মাণকাজ। আবার চারমাথা, বারপুর ও মহাস্থানের নির্মাণ করা হচ্ছে উড়ালসেতু। উড়ালসেতু নির্মাণ করতে গিয়ে কোথাও কোথাও সড়ক সংকুচিত হয়েছে। যানবাহন চলছে একমুখী। যানবাহনের চাপ একটু বাড়লেই সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজটের। ফলে, ঈদযাত্রায় থাকছে সড়কে ভোগান্তির আশঙ্কা।

বগুড়া শহরের বারপুর এলাকায় পুরোনো দিনাজপুর সড়কের মুখে হচ্ছে উড়ালসেতু। লোকজনকে নির্মাণকাজ মাড়িয়েই পথ চলতে হয়
বগুড়া শহরের বারপুর এলাকায় পুরোনো দিনাজপুর সড়কের মুখে হচ্ছে উড়ালসেতু। লোকজনকে নির্মাণকাজ মাড়িয়েই পথ চলতে হয়
বগুড়ার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় উড়ালসেতুর নির্মাণকাজ চলায় থেমে থেমে চলছে যানবাহন
দূরপাল্লার গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে চলছে তিন চাকার যানবাহন
বগুড়া সদরের গোকুল এলাকায় সড়কে উড়ছে ধুলোবালু, আটকে যায় দৃষ্টিসীমা
সড়কে স্তূপ করে রাখা মাটির কারণে সংকুচিত হয়েছে সড়কে চলাচল
মহাস্থান উড়ালসেতুর নির্মাণকাজের কারণে একমুখী যান চলাচল
কোথাও সড়কে খুঁড়ে রাখা গর্তে জমেছে পানি