বসন্তে রাতারগুল

বর্ষায় জলবন্দী থাকা সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুল জলাবনের এখন আরেক রূপ। প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা হিজল-করচ-বরুণগাছ এই বসন্তে অপেক্ষায় নতুন পাতার। গাছের পাতা ঝরে গিয়ে এরই মধ্যে বাসন্তী রূপ ধারণ করেছে রাতারগুল। গাছের ডালে ডালে ঠাঁই করে নিয়েছে পাখিরা। জলাবনটির সৌন্দর্য উপভোগ করতে বনের ভেতরে খালগুলোতে নৌকা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকেরা।

পানি কম থাকায় দৃশ্যমান হয়েছে হিজল-করচগাছের শিকড়। অল্প পানিতে ভেসে চলেছে পর্যটকবাহী নৌকা।
পানি কম থাকায় দৃশ্যমান হয়েছে হিজল-করচগাছের শিকড়। অল্প পানিতে ভেসে চলেছে পর্যটকবাহী নৌকা।
ক্ষণে ক্ষণে রূপ বদলায় রাতারগুল। চলে আলো-আঁধারের খেলা
পানিতে স্রোত নেই। খালে জমে থাকা পানি ধারণ করেছে এমন রং
বনের ভেতরের খালে পানির ভিন্ন ভিন্ন রং
বনের জলে আধডোবা নৌকা
বনের খালে নৌকা নিয়ে ঘুরছেন পর্যটকেরা
বন বিভাগ ঘোষিত ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ারেই উঠে পড়েছেন কেউ কেউ
একদিকে গাছের পাতা পড়েছে, অন্যদিকে এসেছে নতুন পাতা
রাতারগুল ছেয়ে গেছে ঝরাপাতায়
বর্ষায় যেখানে নৌকা চলে, বসন্তে সেখানে মানুষ হাঁটে
রাতারগুল ঘুরে দেখতে নৌকায় উঠছেন পর্যটকেরা
রাতারগুলের সৌন্দর্য উপভোগ করতে নৌকায় ঘুরছেন পর্যটকেরা
রাতারগুলে দেখা মেলে এমন নানা প্রজাতির পাখির